ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। এক বন্ধুকে হারিয়ে আর এক বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। কাজটা নিঃসন্দেহে কঠিন ছিল। তবু দেশের স্বার্থে প্রিয় বন্ধুর পরাজয়ে উল্লাসিত হলেন!
২০১২ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মদ্রিচের সঙ্গে খেলেছেন রোনাল্ডো। একসঙ্গে ২২২টি ম্যাচে খেলেছেন দু’জনে। মাঝমাঠ থেকে মদ্রিচের দেওয়া পাস থেকে রোনাল্ডোর বেশ কিছু গোলও রয়েছে রিয়ালের হয়ে। তাঁদের বোঝাপড়া এক সময় রিয়ালের সম্পদ ছিল। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য সেই বোঝাপড়া দেখার সুযোগ ছিল না। এই ম্যাচ ছিল মুখোমুখি বোঝাপড়ার। দুই প্রাক্তন সতীর্থের কাঁধেই ছিল দলকে জেতানোর গুরুদায়িত্ব ছিল। পরস্পরকে রুখে দেওয়ার লড়াই। টেক্কা দেওয়ার লড়াই।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই জ্বলে উঠতে পারেননি। রোনাল্ডো এবং মদ্রিচকে খানিকটা নিষ্প্রভই দেখিয়েছে। রোনাল্ডোকে পুরো ৯০ মিনিট মাঠেও রাখতে পারেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়।
রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেছেন। মদ্রিচের দলও হাড্ডাহাড্ডি লড়াই করেছে। নকআউট ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। কোনও একটা দলকে বিদায় নিতেই হত বিশ্বকাপ থেকে। শেষ মুহূর্তের গোল ‘ভার’ বাতিল করায় ক্রোয়েশিয়া হেরে গিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে হতাশায় ডুবে গিয়েছেন মদ্রিচ। গোল বাতিলের বিস্ময় আর বিদায়ের হতাশা মিলিয়ে ক্লান্ত শরীরটা যেন সামলাতেই পারছিলেন না। এগিয়ে গেলেন রোনাল্ডো। মাথায়, গায়ে হাত বুলিয়ে স্বান্ত্বনা দিলেন বন্ধুকে। বুকে জড়িয়ে ধরলেন। এক সময় একসঙ্গে উদ্যাপনে বা হতাশায় অভ্যস্ত হয়ে যাওয়া বিশ্বের দুই অন্যতম সেরা ফুটবলারের সেই দৃশ্য নজর কেড়েছে ফুটবলপ্রেমীদেরও।
রোনাল্ডো বলেছেন, ‘‘অনেকগুলো বছর মদ্রিচের সঙ্গে খেলেছি। এখনও ও শীর্ষ স্তরে খেলছে। মদ্রিচকে দেখে আমার খুব ভাল লাগছে। ম্যাচের পর বলেছি, অভিনন্দন লুক। তোমার ফুটবলজীবনের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল।’’ রোনাল্ডো যখন সান্ত্বনা দিচ্ছিলেন, মদ্রিচের চোখ ছলছল করছিল। আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের মুহূর্তে রোনাল্ডোর চোখের কোণও চিকচিক করেছে।
আরও পড়ুন:
ওই যে আর এক প্রিয় বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। তিনি দিয়েগো জোতা। ২০২৫ সালের ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের প্রাক্তন উইঙ্গার। বয়সে রোনাল্ডো প্রায় ১২ বছরের বড়। কিন্তু একসঙ্গে পর্তুগালের আক্রমণের দায়িত্ব সামলেছেন প্রায় ৪০ টি ম্যাচে। বন্ধুকে ভোলেননি রোনাল্ডো। জয়ের মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে জোতাকে খুঁজেছেন। প্রাক্তন সতীর্থকে জয় উৎসর্গ করেছেন। সিআর সেভেনের আবেগঘন সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। রোনাল্ডোর দুই ছবিই ভাইরাল সমাজমাধ্যমে। প্রশংসিত হয়েছে ফুটবলপ্রেমীদের কাছেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১০:২৬
আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ড, নজর কাড়লেন জ়িদান-পুত্র লুকা -
০৮:৫৮
বিশ্বকাপের পরই অবসর রোনাল্ডোর? ক্রোয়েশিয়া ম্যাচের আগেই জল্পনা উস্কে দিয়েছেন বোন অ্যাভেইরো, জবাব সমালোচকদেরও -
০৮:১৩
৬ নজির: বিশ্বকাপে কীর্তি ‘বুড়ো’ রোনাল্ডোর, মেসিকে টপকে বিশ্বরেকর্ড, নকআউটে প্রথম গোল সিআর সেভেনের -
০৬:৪০
বিশ্বকাপের শেষ ১৬-য় পর্তুগাল, নাটকীয় ম্যাচে মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারালেন রোনাল্ডোরা, মন ভরল না দুই তারকার খেলায় -
১৯:৪৪
আর্জেন্টিনার ম্যাচ নয়, তবু মেসির দেশের জার্সি পরে অন্য ম্যাচ দেখতে গেলেন যশস্বী, জানিয়ে দিলেন নিজের পছন্দের দল