Advertisement
E-Paper

চুড়ির ছটায় চমকাবে ভাগ্য, জন্মতারিখ অনুযায়ী হাতের গয়না পরলে কাছে আসবেন সঙ্গী, উপচে পড়বে সুখ ও শান্তি

কোন রঙের চুড়ি পরলে ভাগ্যও ঝলমলিয়ে উঠবে তার হদিস দেবে জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্রমতে প্রত্যেকটি আলাদা জন্মতারিখের জাতিকার আলাদা রঙের চুড়ি পরা উচিত। আসুন দেখে নেওয়া যাক কোন জন্মতারিখের জন্য কোন রঙের চুড়ি শুভ।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৮:১৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু মহিলাদের মধ্যে চুড়ি নিয়ে আলাদা দুর্বলতা রয়েছে। হাতভর্তি কাচের চুড়ি কিংবা নানা ধরনের চুড়ি পরতে মেয়েরা কমবেশি ভালবাসে। চুড়ির উজ্জ্বল রং দেখলে মন ভাল হয়ে যায় অনেকেরই। হিন্দু ধর্মে চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। মনে করা হয় চুড়ি জীবনে সৌভাগ্য বয়ে আনে। বিবাহিত ভারতীয় মহিলারা চুড়ি পরতে ভালবাসেন। কারণ তাঁরা মনে করেন চুড়ি বিবাহ এবং স্বামীর সৌভাগ্যের প্রতীক।

হাত সাজিয়ে চুড়ি পরলেই হবে না। কোন রঙের চুড়ি পরলে ভাগ্যও ঝলমলিয়ে উঠবে তার হদিস দেবে জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্রমতে প্রত্যেকটি আলাদা জন্মতারিখের জাতিকার আলাদা রঙের চুড়ি পরা উচিত। আসুন দেখে নেওয়া যাক কোন জন্মতারিখের জন্য কোন রঙের চুড়ি শুভ।

যাঁদের জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ তাঁদের উপর সূর্যের প্রভাব বেশি। তাই এই জন্মতারিখের মহিলাদের লাল এবং কমলা রঙের চুড়ি পরা উচিত। কারণ এই উজ্জ্বল রং দু’টি সূর্যের রঙের সঙ্গে সম্পর্কিত। এই রং তাঁদের জন্য সৌভাগ্য বহন করে। এই রঙের চুড়ি পরলে জীবনসঙ্গীর আকর্ষণও বাড়ে।

Advertisement

২, ১১,২০, ২৯ তারিখে জন্ম যাঁদের তাঁরা চন্দ্রের প্রভাবে প্রভাবিত বলে মনে করা হয়। এই ক’টি তারিখে জন্মানো মহিলারা আবেগপ্রবণ হন। এঁদের নিজেদের জন্য হালকা নীল বা রুপোলি রঙের চুড়ি বেছে নিতে পারেন। তাতে জীবনে শান্তি ও সুখ উপচে পড়বে।

৩,১২,২১, ৩০ তারিখে জন্মানো ব্যক্তিরা জ্ঞানী, আশাবাদী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। তাঁদের হলুদ, কমলা এবং সোনালি রঙের চুড়ি পরা উচিত। মানসিকতাকে নেতিবাচক থেকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে সাহায্য করবে তিনটি রঙের চুড়ি।

৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মানো জাতিকারা প্রতিবাদী ও একগুঁয়ে হন। মনকে শান্ত রাখতে চাইলে এই মহিলাদের নীল এবং বেগনি রঙের চুড়ি পরা উচিত। গাঢ় রং তাঁদের জীবন থেকে অন্ধকার দূর করবে এবং জীবনে সঠিক পথ দেখাবে বলে মনে করা হয়।

৫, ১৪, ২৩ তারিখে যাঁরা জন্মান তাঁরা অত্যন্ত মধুর স্বভাবের। তাঁদের সব সময় নিষ্পাপ ও ইতিবাচক শক্তি ঘিরে থাকে। এই জন্মতারিখগুলিতে যাঁরা জন্মান সেই সমস্ত মহিলাদের সবুজ চুড়ি পরা উচিত। কারণ সবুজ রং উর্বরতা, নতুন সূচনা এবং বৃদ্ধির প্রতীক।

৬, ১৫, ২৪ এই তারিখে যাঁদের জন্ম হয় তাঁরা অত্যন্ত আকর্ষণীয় এবং স্নেহময়ী। রূপ ও বুদ্ধির সমাহার দেখতে পাওয়া যায় তাঁদের মধ্যে। গোলাপি, সবুজ এবং পীচ রঙের চুড়ি পরার পরামর্শ দেওয়া হয় এঁদের। কারণ এই রংগুলি প্রেম, ইতিবাচক শক্তি, স্থিরতা এবং প্রশান্তির প্রতীক।

৭, ১৬, ২৫ তারিখে জন্মানো মহিলারা গোপনীয়তাকে পছন্দ করেন। একই সঙ্গে এঁরা আধ্যাত্মিক এবং নির্জনতা পছন্দ করেন। ব্যক্তিগত পরিসরে চলাফেরা করতে ভালবাসেন। তাই এই নারীদের বাদামি রঙের চুড়ি পরা উচিত, এটি তাঁদের জীবনে স্থির ও অবিচল রাখতে সাহায্য করে।

৮, ১৭, ২৬ তারিখে জন্ম সে নারীদের তাঁরা পরিশ্রমী, নিবেদিতপ্রাণ হন। জীবনে সঠিক কাজ করায় বিশ্বাসী, তাই তাঁদের ধূসর, কালো এবং গাঢ় নীল রঙের চুড়ি পরা উচিত। কারণ তাঁরা জীবনে খুব সাহসী ও স্পষ্টভাষী হন এবং তাঁদের সেই শক্তির প্রয়োজন হয়।

৯, ১৮,২৭ তারিখের জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ হন। তাঁরা উদ্যমী ও সাহসী, তাই তাঁদের লাল, মেরুন এবং জাফরান রঙের চুড়ি পরা উচিত। এই রঙের চুড়িগুলো তাঁদের জীবনে প্রাচুর্য বয়ে আনবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy