আসন্ন বিধানসভা নির্বাচনের প্রায় ৫ মাস আগে, অসমে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়ল ১০ লক্ষ ৫৬ হাজার ২৯১ জন ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, এদের মধ্যে ৪,৭৮,৯৯২ জন মারা যাওয়ায় নাম বাদ গিয়েছে। ৫,২৩,৬৮০ জনের নাম ঠিকানা পরিবর্তনের কারণে এবং ৫৩,৬১৯ জনকে একাধিক স্থানে নাম থাকা বা একাধিক বার নাম এন্ট্রি হওয়ার ফলে তালিকা থেকে সরানো হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৫১,০৯,৭৫৪ জনে। এর মধ্যে ৯৩,০২১ জন সন্দেহভাজন বা ডি-ভোটারের নাম অন্তর্ভুক্ত নয়।
৩১,৪৮৬টি বুথ থাকা অসমের ৬১,০৩,১০৩টি বাড়িতে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সংশোধন প্রক্রিয়া ও নাম যাচাই পর্ব চলেছে। এই প্রক্রিয়ায় ৩৫টি জেলার নির্বাচন আধিকারিক, ১২৬টি বিধানসভা কেন্দ্রের ইআরও, ২৯,৬৫৬ বুথ লেভল অফিসার এবং ২,৫৭৮ বিএলও সুপারভাইজ়ার অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন জানায়, ভোটারেরা এখন ২২ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)