Advertisement
E-Paper

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, মাইসুরুতে মৃত দুই শিশু-সহ দশ জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা বাসে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৮:৪৩
10 killed including 2 children as innova bus collide near Mysuru

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সেই গাড়ি। ফাইল চিত্র।

কর্নাটকে পথদুর্ঘটনার বলি হলেন দশ জন। সোমবার সে রাজ্যের মাইসুরুতে একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে বেসরকারি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ২ শিশু-সহ দশ জনের। তবে ওই গাড়ির এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা বাসে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত দেহগুলিকে বের করে নিয়ে আসে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Car Accident Mysuru Karnataka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy