Advertisement
E-Paper

যৌন হেনস্থায় বাধা দেওয়ায় কিশোরীর মুখে অ্যাসিড ছুড়লেন যুবক, চিৎকার থামাতে কাটলেন গলা!

নির্যাতিতা কিশোরীর বয়স ১৪ বছর। নবম শ্রেণির ছাত্রী সে। সোমবার রাতে সে বাড়িতে একাই ছিল। ফাঁকা বাড়িতে ঢোকেন অভিযুক্ত। তাঁকে দেখে ভয় পেয়ে কিশোরী বাড়ির শৌচালয়ে ঢুকে পড়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪
নাবালিকা কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ।

নাবালিকা কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। —ফাইল ছবি

যৌন হেনস্থায় বাধা দেওয়ায় নাবালিকার মুখে অ্যাসিড ছুড়ে মারলেন যুবক। চিৎকার থামাতে কেটে দিলেন গলাও। এমনটাই অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি গ্রামে।

জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর বয়স ১৪ বছর। নবম শ্রেণির ছাত্রী সে। সোমবার রাতে সে বাড়িতে একাই ছিল। ফাঁকা বাড়িতে ঢোকেন অভিযুক্ত। তাঁকে দেখে ভয় পেয়ে কিশোরী বাড়ির শৌচালয়ে ঢুকে পড়ে। দরজা ভেঙে সেখানেও ঢোকেন যুবক।

শৌচালয়ে ঢুকে কিশোরীর যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় নির্যাতিতা। অভিযোগ, তখনই ওই শৌচালয়ে রাখা অ্যাসিড কিশোরীর মুখে ঢেলে দেন যুবক। অ্যাসিডের জ্বালায় তারস্বরে চিৎকার করতে শুরু করে নির্যাতিতা। অভিযোগ, সেই চিৎকার থামাতে তার গলায় ছুরি চালিয়ে দেন যুবক। তার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

চিৎকার-চেঁচামেচি শুনে বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। মেয়েটিকে তাঁরা রক্তাক্ত অবস্থায় শৌচালয়ে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার বাবা-মাকে। ওই কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, যুবকের নাম নাগরাজু। তিনি নির্যাতিতা কিশোরীর আত্মীয় বলে দাবি। এই ঘটনায় তাঁকে আরও কয়েক জন সাহায্য করেছেন বলে পুলিশের অনুমান।

এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন তাঁরা। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Andhra Pradesh Sexual Harassment Acid Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy