দোল উৎসবে অতি উত্তেজনা কখনও কখনও পোষ্য বা পথপশুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। রাসায়নিক যুক্ত রং, তীব্র শব্দ, জলভর্তি বেলুন— এ সব তাদের শরীর ও মনে প্রভাব ফেলতে পারে। তাই আনন্দের মাঝেও একটু সচেতন হওয়া জরুরি প্রত্যেকের। প্রতি বছর প্রাণীদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে।
কী কী ভাবে প্রাণীদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে রঙের উৎসব?
১. রং প্রাণীদের ত্বক ও চোখের ক্ষতি করতে পারে
বাজারের অনেক রঙে ক্ষতিকর উপাদান থাকে। এগুলি পোষ্যের সংস্পর্শে এলে চুলকানি, ফুস্কুড়ি, চোখে জ্বালা বা শ্বাসকষ্টও হতে পারে। পাখিদের ডানায় রং লেগে গেলে উড়তেও অসুবিধা হতে পারে। এমনকি, চোখে রঙের কণা ঢুকে গেলে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে প্রাণীদের।
২. তীব্র শব্দে আতঙ্ক তৈরি হতে পারে
দোলোৎসবের সময়ে পাড়ায় পাড়ায় উচ্চস্বরে গান চালানো বা মাইকে চিৎকার করা, বেলুন ফাটার শব্দ— এ সব প্রাণীদের জন্য খুবই আতঙ্কের। তাদের শ্রবণশক্তি মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। কেউ কেউ আবার দৌড়ে পালাতে গিয়ে আঘাতও পেতে পারে।
সুরক্ষিত রাখুন পোষ্যকে। ছবি: সংগৃহীত
৩. পথপশুরা সবচেয়ে বেশি বিপদে
অনেক সময়ে মজা করে পথপশুদের গায়ে রং ঢেলে দেওয়া হয়। কিন্তু তারা নিজেরা সেই রং পরিষ্কার করতে পারে না। কোনও বাড়িতে আশ্রয়ও নিতে পারে না। দীর্ঘ ক্ষণ রং লেগে থাকলে তাদের ত্বকের ক্ষতি হতে পারে বাড়ে। তা ছাড়া রাস্তার কুকুর বা বিড়াল গায়ে লেগে থাকা রং চেটে ফেলতে পারে, যা থেকে বিষক্রিয়াও হতে পারে। বমি হওয়া থেকে শুরু করে অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।
কী ভাবে সাহায্য করতে পারেন পোষ্য ও পথপশুদের?
১. পোষ্যদের ঘরের ভিতর রাখুন
দোলের দিনে পোষ্যদের বাইরে না রাখাই ভাল। ঘরের নিরিবিলি কোণে জল, খাবার ও পরিচিত খেলনা দিয়ে ব্যস্ত রাখুন পোষ্যকে। এতে তারা নিরাপদ বোধ করবে ও কম আতঙ্কিত থাকবে। পারলে নিজেদের ঘরে, বারান্দায় বা বাগানে কিছু ক্ষণের জন্য স্থান দিন পথপশুদেরও।
২. প্রাকৃতিক রং ব্যবহার করুন
যদি রং খেলতেই হয়, তবে ফুল বা হলুদের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রং ব্যবহার করুন। এতে প্রাণীদের ক্ষতির ঝুঁকি অনেক কমে। বিষক্রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে না।
৩. শিশুদের শিক্ষা দিন
বাড়ির ছোটরা অনেক সময়ে উপলব্ধি করতে পারে না যে তাদের খেলাধুলোর কারণে পোষ্যেরা বা পথপশুদের ক্ষতি হচ্ছে। তাই অনেকেই প্রাণীদের দিকে রং ছোড়ে বা জল ঢেলে দেয়। কিন্তু তাদের বোঝানোর দায়িত্ব আপনার। এ যে আনন্দের বিষয় নয়, তাদেরও ভয় ও কষ্ট হয়, তা অভিভাবকদেরই শেখাতে হবে।
৪. রং ধুয়ে ফেলুন
পোষ্যের গায়ে রং লাগলে যত দ্রুত সম্ভব তা ধুয়ে ফেলার চেষ্টা করুন। জল ও হালকা শ্যাম্পু দিয়ে আলতো ভাবে ধুয়ে দিন। ভারী রাসায়নিক বা কেরোসিন জাতীয় উপাদান যেন তাতে না থাকে।
৫. স্থানীয় শেল্টার এবং পশু অধিকার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন
পথপশুদের সাহায্যের জন্য স্থানীয় শেল্টারের সঙ্গে যোগাযোগ রাখুন। রাস্তায় কোথাও কোনও প্রাণীকে বিপন্ন দেখলে তাদের জানিয়ে দিলে দ্রুত উদ্ধারের বন্দোবস্ত হয়ে যাবে।
৬. উচ্চস্বরে গান বাজাবেন না
জোরে গান বাজানোর অভ্যাস ত্যাগ করুন, তাতে পোষ্যদের হার্টের ক্ষতি হতে পারে। অন্যদেরও এই বিষয়ে সচেতন করুন।
৭. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন
রং লাগার পর যদি পোষ্যের চোখ লাল হয়ে যায়, বমি হয় বা অস্বাভাবিক আচরণ দেখা যায়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?