Advertisement
E-Paper

Gujarat: মজার ছলে কিশোরের মলদ্বারে এয়ার কম্প্রেসরের পাইপ ঢোকালেন যুবক! সঙ্গে সঙ্গেই মৃত্যু

গুজরাতের মেহসানায় ১৬ বছর বয়সি এক কিশোরের মলদ্বারে এয়ার কম্প্রেসরের পাইপ ঢোকালেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যু হল তার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৫:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মজা করতে গিয়ে পরিণতি হল ভয়ঙ্কর। ১৬ বছর বয়সি এক কিশোরের মলদ্বারে এয়ার কম্প্রেসরের পাইপ ঢোকালেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যু হল ওই কিশোরের। গুজরাতের মেহসানায় এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি জানিয়েছেন, মজা করতে করতেই এই কাণ্ড ঘটান তিনি। মলদ্বারে এয়ার কম্প্রেসর ঢোকানোর পর নাবালকটি জ্ঞান হারায়। ধৃতের নাম কুলদীপ বিজয়ভাই। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, একটি কারখানায় কাঠের কাজ করত নাবালকটি। সেখানে কাজ করেন কুলদীপও। এই ঘটনা প্রসঙ্গে ত্রিলোচন গৌতম নামে এক ঠিকাদার জানিয়েছেন, অভিযুক্ত যুবক ও নাবালক একে অপরের সঙ্গে ঠাট্টা করছিল। তাদের মধ্যাহ্নভোজের জন্য ডাকেন গৌতম। কিছু ক্ষণ পর গৌতমের কাছে ছুটে গিয়ে কুলদীপ জানান, নাবালক অচৈতন্য হয়ে গিয়েছে।

গৌতমের কথায়, ‘‘মলদ্বারে কমপ্রেসর পাইপ নিয়ে দু’জনে মজা করছিল। প্রথমে কুলদীপের মলদ্বারে পাইপটি ঢোকায় নাবালক। এর পরই নাবালকের মলদ্বারে পাইপটি ঢোকান কুলদীপ।’’

Gujarat bizarre Ahmedabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy