Advertisement
E-Paper

অশ্লীল ভিডিয়ো দেখে নাবালিকাকে ধর্ষণ করে খুন, ছত্তীসগঢ়ে অভিযুক্ত এক নাবালক

পর্ণ ভিডিয়ো দেখে এক নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে খুন করে এক নাবালক

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২০:১৫
নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে  তারপরে তার শ্বাসরোধ করে খুন করা হয়।

নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে তারপরে তার শ্বাসরোধ করে খুন করা হয়। -প্রতীকী ছবি।

দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল সেই পাড়ারই ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি শনিবার ছত্তীসগঢ়ের বেমেতারা জেলার কোতোয়ালি পুলিশ থানার এলাকার কাছে এক পাড়ায় ঘটেছিল। এই ঘটনায় নাবালিকার বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালি থানার অফিসার অম্বর সিংহ ভরদ্বাজ জানিয়েছেন, নাবালিকার ঝুলন্ত দেহ তার বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। তারপরে তার শ্বাসরোধ করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পরে, তারা অভিযুক্তকে সোমবার গ্রেফতার করেন। পুলিশ সূত্রের খবর, ১৭ বছরের অভিযুক্ত স্বীকার করেছে যে সে তার ফোনে পর্ন ভিডি‌য়ো দেখার পরে নাবালিকার বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে। সেই নাবালিকা যাতে কাউকে কিছু বলতে না পারে তার জন্যই তার শ্বাসরোধ করে, একটি স্কার্ফের মাধ্যমে তাকে ঝুলিয়ে দেয়। পরে সে ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যায়।

অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬, ৩৭৬এ, ৩৭৬এ বি, ৩০২, ২০১ এবং ৪৫০ ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করানো হয় এবং তাকে দুর্গ জেলার জুভেনাইল হোমে রাখা হয়েছে।

Crime rape Murder Minor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy