Advertisement
E-Paper

শেষ ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ করোনা আক্রান্ত ৮ রাজ্যের বাসিন্দা

শেষ দু’মাসের মধ্যে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা ন’গুণ বৃদ্ধি পেয়েছে মহারাষ্ট্রে। পঞ্জাবেও সক্রিয় রোগীর সংখ্যা বিপুল হাড়ে বেড়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ১৪:৪৯

ছবি: পিটিআই

শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৮১ শতাংশই আটটি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ প্রশাসনের নজরে রয়েছে। ভারতে আপাতত করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৮ হাজার ৯০৯। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছ ৪৪,২১৩।

সংক্রমণের তালিকায় প্রথম দশটি জেলার মধ্যে রয়েছে, পুণে, মুম্বই, নাগপুর, ঠানে, নাসিক, বেঙ্গালুরু (শহর), ঔরঙ্গাবাদ, দিল্লি, আহমেদনগর, নন্দেড়। এই জেলাগুলি থেকেই দেশের মোট আক্রান্তের ৫০ শতাংশের সন্ধান মিলেছে। শেষ দু’মাসের মধ্যে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা ন’গুণ বৃদ্ধি পেয়েছে মহারাষ্ট্রে। পঞ্জাবেও সক্রিয় রোগীর সংখ্যা বিপুল হাড়ে বেড়েছে।

দেশে মোট সক্রিয় রোগীর মধ্যে ৭৭.৩ শতাংশ দেশের পাঁচ রাজ্যের বাসিন্দা। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, কেরল, কর্নাটক, পঞ্জাব। সক্রিয় রোগীর মধ্যে ৫৯ শতাংশের বেশি মহারাষ্ট্রের বাসিন্দা।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy