পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত পাক জঙ্গিদের ‘গাইড’ হিসাবে কাজ করেছিল অনন্তনাগ জেলারই স্থানীয় এক জঙ্গি। ঘটনাচক্রে, পহেলগাঁও পড়ে অনন্তনাগ জেলার মধ্যেই। মনে করা হচ্ছে, স্থানীয় এই জঙ্গির সাহায্য নিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে পাক জঙ্গিরা। সূত্রের খবর, স্থানীয় ওই জঙ্গির নাম আদিল ঠোকর। উল্লেখ্য যে, এই অনন্তনাগের আরও এক আদিল সেই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আর তাঁর শরীর ঝাঁঝরা হয়ে যায় সেই জঙ্গিদের গুলিতে। পুরো নাম সইদ আদিল হুসেন শাহ। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে অর্থ উপার্জন করতেন তিনি। যে ২৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন ঘোড়াচালক সেই আদিলও।
সূত্রের খবর, জঙ্গি আদিল ঠোকর ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে। টাইম্স অফ ইন্ডিয়া-য় প্রতিবেদনে প্রকাশিত ওই সূত্রের দাবি, আদিল ঠোকর ওরফে আদিল গুরি অনন্তনাগেই রয়েছে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েক বার দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছিল। ওই সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দা হওয়ায় পহেলগাঁও এবং বৈসরনের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার।
সন্দেহ করা হচ্ছে, বৈসরনের এক পাশে ঘন পাইনের জঙ্গলেই জঙ্গিরা অপেক্ষা করেছিল। ওই সূত্রের দাবি, লুকোনো এবং হামলা চালিয়ে সহজে পালিয়ে যাওয়ার জন্য ওই জঙ্গলকে ব্যবহার করতে সাহায্য করেছে জঙ্গি আদিলই। ঘন পাইন বনে পাক জঙ্গিদের লুকোনোর ব্যবস্থা এবং হামলার আগে এলাকা পরিদর্শন করা, সব কিছুরই ব্যবস্থা করা হয়েছিল। আর সেই ব্যবস্থা আদিলই করেছিল বলে সন্দেহ দৃঢ় হচ্ছে বলে ওই সূত্রের দাবি। মঙ্গলবার বৈসরনে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। সেই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে জম্মু-কাশ্মীর জুড়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা