ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকেরা খুন হয়েছেন হামেশাই। অমরনাথ, বৈষ্ণোদেবী বা অন্যান্য ধর্মস্থানে আগত পুণ্যার্থীরাও বার বার হামলার শিকার হয়েছেন। কিন্তু প্রায় দু’দশকের ব্যবধানে কাশ্মীর উপত্যকার এত বড় হামলার শিকার হলেন পর্যটকেরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনা তাই কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করছেন অনেকে।
২০০৬ সালের ২৬ মে শ্রীনগরের উপকণ্ঠে জাকুরার বাটাপোরা এলাকায় সন্ত্রাসীবাদীরা একটি পর্যটক বোঝাই বাসে গ্রেনেড ছুড়লে চার জন পর্যটক নিহত এবং ছ’জন আহত হয়েছিলেন। নিহতেরা ছিলেন গুজরাটের বাসিন্দা। ঘটনাচক্রে, সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সে বছরেরই ১১ জুলাই শ্রীনগরেরই লালচকে পর্যটক বোঝাই বাসে ফের গ্রেনেড হামলা হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক জন। সে দিন শ্রীনগরের বিভিন্ন প্রান্তে পাঁচটি হামলায় মোট আট জনের মৃত্যু হয়েছিল।
দু’দশক আগেকার ওই জোড়া হামলার সময় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তৎকালীন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বর্তমানে তিনি ‘বিজেপির ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। ২০০৬ সালের ওই দু’টি হামলার ক্ষেত্রেই জড়িত ছিল পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বা। মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে লশকরের ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। গত বছর জুন মাসে লোকসভা ভোট মেটার পরেই রিয়াসি জেলার শিবখোদা মন্দির থেকে কাটরাগামী পুণ্যার্থীদের বাসে হামলা চালিয়েছিল টিআরএফের জঙ্গিরা। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। অমরানাথ তীর্থযাত্রা ভেস্তে দিতে অবশ্য বারেবারেই হামলা চালিয়েছে লশকর। ২০১৭ সালে সাত মহিলা-সহ আট পুণ্যার্থীকে খুন করেছিল তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা