Advertisement
E-Paper

উড়ালপুলে উঠতেই ছুরি নিয়ে হামলা, ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর

দিল্লির শালিমার বাগ উড়ালপুরে এক যাত্রীর উপর দুষ্কৃতীদের হামলা। টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে তারা। শনিবার এই ঘটনাটি ঘটেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৩:০৬
দিল্লির শালিমারবাগ উড়ালপুলে এক যাত্রীর উপর হামলা। টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা

দিল্লির শালিমারবাগ উড়ালপুলে এক যাত্রীর উপর হামলা। টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা প্রতীকী ছবি।

উড়ালপুলে গাড়ি নিয়ে উঠতেই ছুরি নিয়ে এগিয়ে আসে দুষ্কৃতীরা। যাত্রীকে ভয় দেখিয়ে ১৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। শনিবার বিকেল ৪টে নাগাদ দিল্লিতে এই ঘটনাটি ঘটে। ওই যাত্রী পেশায় এক কালেকশন এজেন্ট (টাকা সংগ্রহকারী)। গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসের পথে টাকাভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন তিনি। শালিমারবাগ উড়ালপুলে উঠতেই তাঁর দিকে এগিয়ে আসে কয়েক জন দুষ্কৃতী। পুলিশ সূত্রের খবর, তাদের প্রত্যেকের হাতে ছুরি ছিল।

ছুরি হাতে ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাত্রীকে অবশ্য ছুরি দিয়ে আঘাত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। দিল্লি পুলিশ জানিয়েছে, ব্যাগে মোট ১৩ লক্ষ ৭০ হাজার টাকা ছিল। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

new delhi attack Loot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy