Advertisement
E-Paper

প্রয়োজন আর মাত্র ১৮, রাঘব-সহ সাত সাংসদের যোগদানে রাজ্যসভায় এনডিএ দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতার পথে

এনডিএ উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে, সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইন পাশ করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আর কোনও অসুবিধা হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০১:৫৪
সংসদে রাঘব চড্ঢা।

সংসদে রাঘব চড্ঢা। ছবি: পিটিআই।

রাঘব চড্ঢার নেতৃত্বে আম আদমি পার্টির সাত জন সাংসদ শুক্রবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন (যদিও প্রকাশ্যে এসেছেন তিন জন)। এর ফলে সংসদের উচ্চকক্ষে শাসকজোট এনডিএ-র সদস্যসংখ্যা দাঁড়াল ১৪৫-এ। ২৫০ আসনের রাজ্যসভায় যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার (১৬৩) চেয়ে মাত্র ১৮ কম।

এনডিএ উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে, সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইন পাশ করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আর কোনও অসুবিধা হবে না। বিজেপি নিজস্ব ভাবে রাজ্যসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে আর ১০ জন সাংসদ লাগবে। এতদিন তাদের ১০৬ জন রাজ্যসভা সাংসদ ছিল। রাঘবেরা সাত জন যোগ দেওয়ায় তা বেড়ে দাঁড়াবে ১১৩। এ ছাড়া মনোনীত সাংসদ এবং দু’জন নির্দল সাংসদও বিজেপির সহযোগী হিসাবে রয়েছেন সভায়।

রাঘবের সঙ্গে আপ-এর যে রাজ্যসভা সাংসদেরা শুক্রবার বিজেপিতে যোগদানের ঘোষণা করেছেন তাঁরা হলেন— প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল। ২০২৯ সালে আইনসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮১৬ করার জন্য গুরুত্বপূর্ণ সংবিধান (১৩১তম সংশোধনী) বিলটি ১৭ এপ্রিল লোকসভায় পরাজিত হয়, কারণ এনডিএ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। বর্তমান এনডিএ সরকারের সময়ে এই প্রথম বার কোনও সংবিধান সংশোধনী বিল পরাজিত হয়েছে সংসদের নিম্নকক্ষে। ভবিষ্যতে রাজ্যসভায় এমন বিল পাশের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে শাসকজোট। রাজ্যসভায় আপের ১০ সাংসদের সাত জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না।

Rajya Sabha AAP BJP Raghav Chadha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy