তুরস্কের সঙ্গে সমঝোতা (মউ) স্থগিত রাখল ভারতের আরও এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তুরস্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মউ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ও। এই নিয়ে দ্বিতীয় কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তুরস্কের সঙ্গে মউ স্থগিত রাখল। বুধবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও তুরস্কের এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত করেছিল।
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা কমেনি। পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী সামরিক সংঘর্ষ ঘিরে এ দেশের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। শুধু পাকিস্তানই নয়, তুরস্কের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে দেশে। তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার কথা সরাসরি জানিয়েছে আগেই। তুরস্ক থেকে ড্রোন এবং অন্য বিভিন্ন সামরিক প্রযুক্তি পেয়েছে পাকিস্তান— ভারত-পাক সংঘাতের আবহে এমন একটি তথ্য উঠে এসেছে। ঘটনাচক্রে, ভারতে হামলা চালানোর সময়েও পাকিস্তান বিভিন্ন ড্রোন ব্যবহার করেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উদ্ধার হওয়া ড্রোনগুলির প্রাথমিক ফরেনসিক অনুসন্ধানে দেখা গিয়েছে সেগুলির মধ্যে বেশি কিছু তুরস্কে তৈরি। এই অবস্থায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও দেশের সাধারণ মানুষের মধ্যে তুরস্কের বিরুদ্ধে ক্ষোভ জমেছে।
জামিয়ার মুখ্য জনসংযোগ আধিকারিক অধ্যাপক সাইমা সৈয়দ জানান, তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে যে মউ ছিল, সেই সবই স্থগিত রাখা হয়েছে। তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি শিক্ষা সংক্রান্ত একটি মউ ছিল জেএনইউয়েরও। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে বুধবারই সেই মউ চুক্তি স্থগিত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতের কথায়, “তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানকে মদত দিয়েছে। এটি এড়িয়ে যাওয়া যায় না।”
আরও পড়ুন:
উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক বিশ্ববিদ্যালয় তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে। উত্তরপ্রদেশের কানপুর বিশ্ববিদ্যালয় (অধুনা ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয়) ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা ভেঙে বেরিয়ে এসেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা