Advertisement
E-Paper

অল্পে বাঁচল দুই বিমান

বিমানবন্দরে নামার জন্য কাছাকাছি চলে এসেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। সেই মূহূর্তেই রানওয়ে থেকে ওড়ার জন্য দৌড় শুরু করেছিল মায়ানমার এয়ারওয়েজের একটি বিমান। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে গয়া বিমানবন্দরে।

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০৪:৩৯

বিমানবন্দরে নামার জন্য কাছাকাছি চলে এসেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। সেই মূহূর্তেই রানওয়ে থেকে ওড়ার জন্য দৌড় শুরু করেছিল মায়ানমার এয়ারওয়েজের একটি বিমান। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে গয়া বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমানটি রানওয়ের এতটাই কাছে চলে এসেছিল যে তার পক্ষে মুখ ঘুরিয়ে আকাশে উড়ে যাওয়া সম্ভবই ছিল না। গয়া বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এটিসি তড়িঘড়ি যোগাযোগ করে মায়ানমার বিমানের পাইলটের সঙ্গে। তাঁকে তৎক্ষণাৎ রানওয়ে খালি করে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে সরে যেতে বলা হয়।

Air India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy