E-Paper

বিশেষ বৈঠকের আগে লাদাখ যাবেন শাহ

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সাব-কমিটির তরফে আয়োজিত এই আলোচনাগুলি আদতে স্বরাষ্ট্র মন্ত্রকের জনসংযোগেরই একটি অংশ। ‘লেহ অ্যাপেক্স বডি’ এবং ‘কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (কেডিএ) বিগত ২০২১ সাল থেকেই লাদাখের রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে আসছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:০৮
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

লাদাখের রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২২ মে লাদাখে বসবে মন্ত্রকের সাব-কমিটির এই বৈঠক। সমাজমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন, লাদাখের উপরাজ্যপাল বিনয়কুমার সাক্সেনা। তিনি লিখেছেন, ‘রাজনৈতিক কথোপকথনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ২২ মে সাব-কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই বৈঠকের সূত্রে লাদাখের স্থানীয় সব পক্ষের সঙ্গে গঠনমূলক কথাবার্তাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন উপরাজ্যপাল। অন্য দিকে, এই বৈঠকের আগেই দু’দিনের জন্য লাদাখ সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন শেয হতেই, আগামী ৩০ এপ্রিল লাদাখে এসে পৌঁছবেন শাহ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সাব-কমিটির তরফে আয়োজিত এই আলোচনাগুলি আদতে স্বরাষ্ট্র মন্ত্রকের জনসংযোগেরই একটি অংশ। ‘লেহ অ্যাপেক্স বডি’ এবং ‘কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (কেডিএ) বিগত ২০২১ সাল থেকেই লাদাখের রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে আসছে। সেই সঙ্গে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির পাশাপাশি কেন্দ্রে রাজনৈতিক প্রতিনিধিত্ব, নাগরিক সমাজ গঠন ও সামাজিক গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রক্ষার দাবিও করে আসছে তারা। পাশাপাশি রয়েছে সাংবিধানিক সুরক্ষা, ভূমি ও কর্মসংস্থানের দাবিও। লাদাখের প্রশাসনিক আধিকারিকদের মতে, এই বৈঠকে সেখানকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং এলাকার ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং স্থানীয় সংস্কৃতি নিয়েও আলোচনা হবে।

৩৭০ অনুচ্ছেদ বাতিলে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিশেষ স্বীকৃতি পাওয়ার পরই লাদাখের সাংবিধানিক সুরক্ষার দাবি ওঠে। প্রাথমিক ভাবে এই পদক্ষেপ গৃহীত হলেও সংবিধানের ষষ্ঠ তফসিলের নিরিখে ভারতের অন্য জনজাতি এলাকার সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হলেও, লাদাখের ক্ষেত্রে তা করা হয়নি। স্থানীয় রাজনৈতিক দল তথা বাসিন্দাদের আপত্তির জায়গাটা এখানেই। এরই মধ্যে ৩০ এপ্রিল দু’দিনের লাদাখ সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ladakh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy