Advertisement
E-Paper

ঝাড়খণ্ডে শিবরাত্রির মেলায় খাবার খেয়ে অসুস্থ ১৭৫ জন, অধিকাংশই শিশু! বিষক্রিয়া বলেই প্রাথমিক অনুমান

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিবরাত্রি উপলক্ষে রবিবার পলামু জেলার দ্বারকা গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। ওই মেলাতেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন় গ্রামবাসীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঝাড়খণ্ডের একটি মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১৭৫ জন। অসুস্থদের মধ্যে অধিকাংশই শিশু। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিবরাত্রি উপলক্ষে রবিবার পলামু জেলার দ্বারকা গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। ওই মেলাতেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার পলামু জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার রাত থেকেই অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। প্রত্যেকেরই বমি, পায়খানা, পেটে যন্ত্রণার মতো উপসর্গ ছিল। অসুস্থ হয়ে পড়া প্রত্যেককেই স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। চিকিৎসার পর অনেকেই এখন সুস্থ। তবে ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

জেলার সরকারি চিকিৎসক অনিলকুমার শ্রীবাস্তব বলেন, “প্রাথমিক ভাবে আমাদের মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। তবে তদন্তের রিপোর্ট আসার পরেই আমরা প্রকৃত কারণটা জানতে পারব।” তিনি জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়া শিশুদের শারীরিক পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে। প্রয়োজনীয় ওষুধেরও বন্দোবস্ত করা হয়েছে।

Food Poisoning Palamu Shivaratri Jharkhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy