Advertisement
E-Paper

দুষ্কৃতী ধরতে গিয়ে গুলির মুখে পুলিশ, ঝাড়খণ্ডে গুলিবিদ্ধ ডেপুটি পুলিশ সুপার এবং সাব ইনস্পেক্টর

গোপন সূত্রে খবর পেয়ে রাঁচী সন্ত্রাস দমন শাখা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামে। কিন্তু অভিযানের খবর পেয়ে পুলিশের উপরেই গুলি চালায় দুষ্কৃতীরা। তাতে গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১০:৩৬
representational image

— প্রতীকী ছবি।

দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবৃষ্টির মুখে পুলিশ বাহিনী। গুলিবিদ্ধ সন্ত্রাসদমন শাখার (এটিএস) ডেপুটি পুলিশ সুপার এবং এক সাব-ইনস্পেক্টর। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পত্রাতু এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুলিশের দলের উপর হামলা চালায় আমন সাহু গ্যাংয়ের লোকজন। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা রামগড় থানার পুলিশকর্মীদের নিয়ে অভিযানে যান। কিন্তু আগাম সেই খবর পেয়ে যায় দুষ্কৃতী আমন সাহুর গ্যাং। দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায়।

রামগড়ের পুলিশ সুপার পীযূষ পাণ্ডে বলেন, ‘‘এটিএস রাঁচীর একটি দল এবং রামগড় পুলিশ যৌথ ভাবে আমন সাহুর গ্যাংয়ের লোকজনকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছিল। কিন্তু পুলিশকে দেখেই রামগড়ের পত্রাতু এলাকায় পুলিশের উপর পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা।’’

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন এটিএসের ডেপুটি পুলিশ সুপার নীরজ কুমার এবং রামগড় থানার সাব ইনস্পেক্টর সোনু সাউ। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, নীরজের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ATS Firing Criminal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy