বিহারের মন্ত্রী নিতিন নবীনকে দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি করেছে বিজেপি। এ বার বিহারেও নতুন রাজ্য সভাপতি পেল তারা। দলের নতুন সভাপতি হলেন সঞ্জয় সরাওগি। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি সঞ্জয় দারভাঙ্গা কেন্দ্র থেকে ৬ বারের বিধায়ক, আগে রাজ্যের মন্ত্রীও ছিলেন। বিহার বিজেপির বিদায়ী সভাপতি দিলীপ জায়সওয়াল এ বার নতুন সরকারে শিল্পমন্ত্রী হয়েছেন। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে এই পরিবর্তন প্রত্যাশিতই ছিল। তবে নতুন সভাপতি হিসেবে যাঁদের নাম নিয়ে জল্পনা ছিল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার বাইরে গিয়ে নাম বেছেছেন ! নতুন সভাপতি হওয়ার পরে সঞ্জয় বলেছেন, ‘‘দল আমার কাছে মায়ের মতো। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সর্বশক্তি দিয়ে তা পালন করব এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ে শামিল থাকব।’’ বিহারের বিধানসবা নির্বাচনে এ বার বিপুল জয় পেয়েছে বিজেপি তথা এনডিও। শাসক শিবিরের শক্ত ঘাঁটির মধ্যে অন্যতম মগধ অঞ্চল থেকে নিতিন এবং মিথিলা থেকে সঞ্জয়কে জাতীয় ও রাজ্য স্তরের দায়িত্বে বেছে নিল বিজেপি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)