Advertisement
E-Paper

Extramarital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ, মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মার!

মহিলার স্বামী, শ্বশুর-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রোহতাসের পুলিশ সুপার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ১২:১০
মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ।

মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ।

গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠল বিহারের রোহতাসের সিংহপুরে।

স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে, এই অভিযোগ তুলে শুক্রবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দীপক রাম। বিষয়টিতে মধ্যস্থতা করার জন্য আর্জিও জানান তিনি। এর পরই পুলিশ দীপক এবং তাঁর স্ত্রীকে থানায় ডেকে পাঠিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে।

অভিযোগ, থানা থেকে বাড়ি ফিরতেই দীপক, তাঁর বাবা শিবপূজন এবং তাঁদের আত্মীয়রা মিলে মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধেন। তার পর বেধড়ক মারধর করা হয় তাঁকে।

রোহতাসের পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, মহিলাকে মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে। মহিলার স্বামী, শ্বশুর-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Bihar Extramarital Affair beaten
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy