Advertisement
E-Paper

Bizarre Advertisement: বিয়ের বিজ্ঞাপনে বেঁধে দেওয়া হল হবু স্ত্রীর ব্রেসিয়ার, কোমরের মাপ!

বিজ্ঞাপনে তিনি সবিস্তার লিখেছেন কেমন হতে হবে কনেকে। তা দেখেই অবাক হয়েছে নেটদুনিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৬:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ের জন্য দেওয়া বিজ্ঞাপনে বিচিত্র চাহিদা প্রায়শই নেটদুনিয়ার দৃষ্টি আকর্ষণ করে। কখনও সুন্দরী, ফর্সা কনের খোঁজ, তো কখনও মোটা মাইনের পাত্রের আবদার। কিন্তু এ সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিয়ের একটি বিজ্ঞাপন।

সেই বিজ্ঞাপনের মাধ্যমে নিজের জন্য পাত্রী খুঁজছেন এক যুবক। বিজ্ঞাপনে তিনি সবিস্তার লিখেছেন কেমন হতে হবে কনেকে। তা দেখেই অবাক হয়েছে নেটদুনিয়া।

বিজ্ঞাপনে ওই ব্যক্তি দাবি করেছেন তাঁর হবু স্ত্রীর বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তাঁর পোষা কুকুর থাকতে হবে বা কুকুরকে ভালবাসতে হবে। পারিবারিক মূল্যবোধের বিষয়েও জোর দিয়েছেন ওই ব্যক্তি। তবে এ সব কারণের জন্য নেটমাধ্যমে সমালোচিত হননি তিনি। তিনি হবু স্ত্রীর শরীরের মাপ বর্ণনা করেছেন ওই পোস্টে। সেখানে বলা আছে কনের উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ থেকে ৬ ইঞ্চির মধ্যে। ওজন কত হতে হবে, তাও বলা রয়েছে।

কিন্তু কনের দেহের মাপজোক বলতে গিয়ে এখানেই নিজেকে আটকে রাখতে পারেননি ওই ব্যক্তি। কনের ব্রেসিয়ার, কোমরের আকার কেমন হতে হবে তার বর্ণনাও রয়েছে ওই বিজ্ঞাপনে।

bizarre Matrimonial Ads
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy