২০১৯ সালের পুলওয়ামা কাণ্ডের পর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে সন্দেহপ্রকাশ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করেছে। চন্নীর মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। তাদের কটাক্ষবাণে বিদ্ধ কংগ্রেসও। ভারতের শতাব্দীপ্রাচীন দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। তাদের দাবি, সন্ত্রাস হামলা নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করছে। অভিযোগ, কংগ্রেস দলগত ভাবে যা বলছে, তার বিপরীত প্রতিক্রিয়াই শোনা যাচ্ছে দলীয় নেতাদের কণ্ঠে। এতে ভারতের নাগরিক এবং সশস্ত্র বাহিনীর মনোবলে আঘাত লাগছে, যা একেবারেই কাম্য নয়!
বিতর্কের সূত্রপাত, চন্নীর একটি মন্তব্য থেকে। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী বা ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চন্নী। সেই সময়েই পুলওয়ামা পরবর্তী ভারতের গৃহীত পদক্ষেপ নিয়ে সন্দেহপ্রকাশ করেন। তাঁর দাবি, ‘‘তারা (নরেন্দ্র মোদীর সরকার) বলে যে, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। কিছু হয়নি, কেউ সার্জিক্যাল স্ট্রাইক দেখেননি। কেউ জানতেও পারেননি।’’
আরও পড়ুন:
চন্নীর মন্তব্য ‘দেশবিরোধী’ বলে অভিযোগ তুলে আসরে নামে বিজেপি। শনিবার এই নিয়ে কংগ্রেসকে একহাত নেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, ‘‘এরা বাইরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, কিন্তু ভেতরে পাকিস্তান ওয়ার্কিং কমিটি!’’ সম্বিতের কথায়, ‘‘পহেলগাঁওয়ে হামলার পর সমগ্র দেশ শোকের মধ্যে দিন কাটাচ্ছে। শুক্রবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কিছু প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবে কংগ্রেস সভাপতি খড়্গেজি (মল্লিকার্জুন) এক রকম কথা (ভারত সরকারকে সমর্থন) বলছেন, আর তাঁর দলের নেতারা অন্য কিছু বলছেন।’’ তাঁর প্রশ্ন, ‘‘কেন কংগ্রেস পাকিস্তানের সেনাবাহিনী, সরকার এবং জঙ্গিদের অক্সিজেন সরবরাহ করার কোনও সুযোগ ছাড়ছে না?’’ সম্বিতের দাবি, কংগ্রেস নেতাদের এ ধরনের মন্তব্য ভারতের সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা