বিবেচনাধীনদের (আন্ডার অ্যাজুডিকেশন) মধ্যে যোগ্য-অযোগ্যের তালিকা গত রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপি সূত্রের দাবি, তাতে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের মধ্যে আশি শতাংশের বেশি মুসলিম ভোটার। যাঁরা মূলত তৃণমূলকেই এত দিন ভোট দিয়ে এসেছেন। এঁদের নাম বাদ যাওয়ায় তৃণমূলের লড়াই আরও কঠিন হয়ে পড়ল বলেই দাবি করছে গেরুয়া নেতৃত্ব। আনুমানিক বাকি কুড়ি শতাংশ যে হিন্দু ভোটার বাদ গিয়েছেন, তাঁদের এক অংশ যে দলের ভোটার তা স্বীকার করে নিচ্ছে বিজেপি। যদিও দলের বক্তব্য, হিন্দু ভোটের একাংশ বাদ যাওয়ার সম্ভাবনা মাথায় রেখে রণনীতি সাজিয়েছে দল।
গেরুয়া শিবিরের বক্তব্য, এসআইআর হলে যে রাজ্যের হিন্দু ভোটের একাংশ সমস্যায় পড়তে চলেছে তা গোড়া থেকেই জানত বিজেপি। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা মতুয়া ও নমঃশূদ্র সমাজ যারা মূলত বিজেপির ভোট ব্যাঙ্ক, তাদের উপর আঘাত আসবে তা ভালই বুঝতে পেরেছিল দল। দলের এক নেতার কথায়, ‘‘ভোটার তালিকায় তৃণমূল যে বেনোজল ঢুকিয়ে রেখেছিল, তা দূর করতে এ ছাড়া উপায় ছিল না।’’ দলের বক্তব্য, তাই এসআইআর হলে যে কয়েক লক্ষ হিন্দু ভোটের সমর্থন পাওয়া যাবে না তা বুঝেই আগাম পরিকল্পনা করে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেয় দল।
এসআইআর-এর তিন পর্বে নদিয়া থেকে প্রায় ৫ লক্ষ (৪.৮৭ লক্ষ) ভোটার বাদ পড়েছে। বিজেপির দাবি, এঁদের মধ্যে অন্তত তিন লক্ষ মুসলিম। বাকিরা হিন্দু। দলের বক্তব্য, গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি হিন্দু নাম সম্ভবত বাদ পড়েছে নদিয়ায়। এঁরাই লোকসভায় বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিলেন। দলের ব্যাখ্যা, ওই জেলায় অনেক হিন্দু ২০০২ সালের পরে বাংলাদেশ থেকে এ দেশে পালিয়ে আসেন। ফলে তাঁদের নাম বাদ গিয়েছে। প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে দ্রুত নাগরিকত্ব পাইয়ে দেওয়ার চেষ্টাও কার্যকর হয়নি। ফলে নদিয়ার মতো সীমান্তবর্তী বেশ কিছু জেলাতে হিন্দু ভোটারদের বাদ যাওয়াকে মাথায় রেখেই রণনীতি সাজাতে হয়েছে বিজেপিকে।
উল্টো দিকে বিজেপির দাবি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ওই দুই জেলায় বাদ পড়াদের ৯০ শতাংশ মুসলিম। তা ফলাফলে প্রভাব ফেলবে বলেই আশাবাদী বিজেপি। দলের ব্যাখ্যা, একটি বিধানসভার প্রতিটি বুথে গড়ে ৫০টি করে ভোট কমলেই, ওই কেন্দ্রের আওতায় ২০০টি বুথে মোট দশ হাজার ভোট কমবে তৃণমূলের। শুধুমাত্র তা হলেই গতবারের চেয়ে অন্তত ৪০টি আসন বেশি পাবে দল, দাবি এক বিজেপি নেতার। তাঁর মতে, সরকার গঠনের পরিস্থিতি তৈরি হবে।
পাকিস্তান সম্প্রতি কলকাতায় হামলা চালানোর কথা বলে হিন্দু ভোট মেরুকরণের সুবিধা করে দিয়েছে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব। তাই পাকিস্তান বিরোধিতাকে সামনে রেখে দেশাত্মবোধের হাওয়া তোলার কৌশল নিয়েছে বিজেপি। আজ এ প্রসঙ্গে ব্যারাকপুরে প্রচারের মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, "১৯৭১-এ বাংলার দিকে নজর দেওয়ার চেষ্টা করে দু’টুকরো হয়েছিল পাকিস্তান। এই বারে সেই বাংলার দিকে নজর তোলার দুঃসাহস পাকিস্তান করলে, কত টুকরো হবে, সেটা ঈশ্বরই জানেন। এআমি দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে বলছি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই ধরনের উস্কানিমূলক কথা বলাউচিত নয়।"
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
০৮:৪১
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে -
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)