Advertisement
E-Paper

যৌন নিগ্রহে বাধা! কিশোরের গলায় দড়ি পেঁচিয়ে খুন, দেহ নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাটের ডিভানে ভরে রাখেন যুবক

শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র। তার পর থেকে তাঁর খোঁজ মেলেনি। রাত হয়ে গেলেও যখন কিশোর বাড়ি ফেরেনি, তখন খোঁজ শুরু করে পরিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫
(বাঁ দিকে) অভিযুক্ত রেহান। ডিভানে কিশোরের দেহ (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিযুক্ত রেহান। ডিভানে কিশোরের দেহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ইনদওরে কিশোরের গলায় নাইলনের দড়ি জড়িয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আরও অভিযোগ, ১৩ বছরের ওই কিশোরের দেহ লোপাট করে নিজের ফ্ল্যাটের ডিভানে তা ভরে রাখেন। কারও যাতে সন্দেহ না হয়, সে কারণে সেই খাটে শুইয়ে দেন নিজের অসুস্থ ঠাকুমাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরকে যৌন নিগ্রহের চেষ্টা করেছিলেন অভিযুক্ত। বাধা পেয়ে তাকে খুন করেন। পুলিশ গ্রেফতার করেছে ২১ বছরের রেহানকে।

শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র। তার পর থেকে তাঁর খোঁজ মেলেনি। রাত হয়ে গেলেও যখন কিশোর বাড়ি ফেরেনি, তখন খোঁজ শুরু করে পরিবার। থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ডিসিপি প্রতীক কুমার জানান, শনিবার সকালে কিশোরের বাড়ির পাশে একটি আবাসনের ছাদে যায় পুলিশ। সেখানে মেলে কিশোরের জ্যাকেট। সেখানে রক্তের দাগও দেখে পুলিশ।

এর পরেই পুলিশ মূল অভিযুক্ত এবং এক কিশোরকে আটক করে জেরা শুরু করে। তদন্তে জানা গিয়েছে, ছ’তলা ওই আবাসনের ছাদে খেলতে গিয়েছিল কিশোর। সেখানে তাকে খুন করা হয় বলে অভিযোগ। তার পরে তার দেহ ওই আবাসনেই নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। কম্বল মুড়ে দেহ ঢুকিয়ে দেন ডিভানে। তার উপরে শুইয়ে দেন অসুস্থ ঠাকুমাকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy