Advertisement
E-Paper

দাম্পত্যসুখের রহস্যের সমাধান লুকিয়ে বাড়ির উঠোনে! সঠিক বাস্তু না মেনে উঠোন তৈরি করলেই সংসারে নামে অশান্তি

সঠিক নিয়ম মেনে উঠোন তৈরি না করলে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। স্বামী-স্ত্রীর সম্পর্কে অকারণে অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে কলহ এমনকি আর্থিক ক্ষতিরও আশঙ্কা দেখা দেয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:০০

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উঠোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। উঠোনকে বাড়ির ‘ফুসফুস’ বলাও চলে। কারণ এখান থেকেই বাড়িতে ইতিবাচক শক্তি এবং আলো-বাতাস প্রবেশ করে। বর্তমানে অনেকেই ফ্ল্যাটে বসবাস করেন। আবার অধিকাংশ বাড়িতে উঠোনের দেখা মেলা নৈব নৈব চ। তবুও কেউ কেউ নিজেদের বাড়িতে কিছুটা ফাঁকা জায়গা পেলে উঠোন তৈরি করেন।

বাস্তুমতে মনে করা হয়, সঠিক নিয়ম মেনে উঠোন তৈরি না করলে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। স্বামী-স্ত্রীর সম্পর্কে অকারণে অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে কলহ এমনকি আর্থিক ক্ষতিরও আশঙ্কা দেখা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে, উঠোন নির্মাণের ক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চলা প্রয়োজন, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

  • বাড়ির উত্তর বা পূর্ব দিকে উঠোন রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দুই দিক থেকে আসা সকালের সূর্যকিরণ ও বাতাস বাড়িতে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে।
  • যদি বাড়ির একদম মাঝখানে অর্থাৎ ‘ব্রহ্মস্থান’-এ উঠোন থাকে তবে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। মাঝখানের এই অংশটি যেন সম্পূর্ণ খোলা, পরিষ্কার এবং হালকা থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে।
  • উঠোনের মেঝের ঢাল সব সময় উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। অর্থাৎ, বৃষ্টির জল যেন উত্তর বা পূর্ব দিক দিয়ে বয়ে বেরিয়ে যায়।
  • বাস্তুমতে, দক্ষিণ বা পশ্চিম দিকে উঠোনের ঢাল থাকলে তা আর্থিক ক্ষতি বা মানসিক অশান্তির কারণ হতে পারে।
  • উঠোনে গাছ লাগালে পরিবেশ যেমন সুন্দর হয়, তেমনই বাস্তুত্রুটিও দূর হয়। তবে তার জন্য বেশ কিছু নিয়ম পালন করা আবশ্যিক। অনেকেই উঠোনে তুলসিমঞ্চ তৈরি করেন।উঠোনের উত্তর বা পূর্ব দিকে একটি তুলসিমঞ্চ স্থাপন করা অত্যন্ত শুভ। উত্তর বা পূর্ব দিকে ছোট ছোট ফুলের গাছ বা ঔষধি গাছও লাগাতে পারেন।
  • উঠোনের ঠিক মাঝখানে বা উত্তর-পূর্ব কোণে কোনো বড় বা ভারী গাছ লাগাবেন না। বড় গাছ লাগাতে হলে তা পশ্চিম বা দক্ষিণ দিকে লাগাতে পারেন, যাতে তার ছায়া বাড়ির অন্দরমহলের দিকে না পড়ে।
  • গোলাপ ছাড়া উঠোনে ক্যালাডিয়াম, ক্যাকটাস বা অন্য কোনও কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। এমনকি, যে সব গাছ থেকে আঠা নির্গত হয়, সেই ধরনের গাছ রাখা একদম উচিত নয়।
  • উঠোন সবসময় পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখা উচিত। এখানে কোনও রকম ভাঙাচোরা বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না।
  • যদি উঠোনে কোনও ছোট ফোয়ারা বা জলের পাত্র রাখতে চান, তবে তা উত্তর-পূর্ব কোণে রাখুন। এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়।
  • উঠোনের উত্তর বা পূর্ব অংশে কোনও ভারী এবং স্থায়ী নির্মাণ যেমন কোনও স্তম্ভ অথবা সিঁড়ি নির্মাণ করবেন না। তা অশুভ ইঙ্গিত বহন করে।
  • উঠোনে বিশেষ করে ব্রহ্মস্থানে বা ঈশান কোণে কখনওই টয়লেট, সেপটিক ট্যাংক বা আবর্জনার স্তূপ রাখবেন না। তা নেতিবাচক শক্তির প্রবাহকে আকর্ষণ করে।
Vastu Remedies Vastu Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy