Advertisement
E-Paper

সেলুন থেকে ফিরে কান্নাকাটি, আয়নায় মুখ দেখে ১৬ তলা থেকে ঝাঁপ দিল কিশোর

মহারাষ্ট্রের ওই কিশোরের বয়স ১৩ বছর। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে সে স্থানীয় একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল। কিন্তু অভিযোগ, সেলুনে তার চুল অতিরিক্ত ছোট করে কেটে দেওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৪:৫৫
Boy allegedly jumped from high building after being upset over haircut.

১৬ তলার জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর। ফাইল ছবি।

চুলের ছাঁট পছন্দ না হওয়ায় ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর। সেলুন থেকে ফেরার পরেই চুলের নতুন ছাঁট দেখে মনমরা হয়ে পড়েছিল সে। বাড়ির সকলে তাকে বোঝানোর পরেও তার মন ভাল হয়নি। পরে রাতে বাড়ির শৌচাগারের জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।

মহারাষ্ট্রের ভায়ন্দরের বাসিন্দা শত্রুঘ্ন পাঠকের বয়স ১৩ বছর। ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে সে স্থানীয় একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল। কিন্তু অভিযোগ, সেলুনে তার চুল অতিরিক্ত ছোট করে কেটে দেওয়া হয়। সেই ছাঁট একেবারে পছন্দ হয়নি কিশোরের।

বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে কান্নাকাটি শুরু করে কিশোর। বাবা, মা এবং পরিবারের বাকি সদস্যেরা তাকে অনেক বোঝান। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। কিশোর সারা দিন চুলের কারণে মনমরা হয়ে ছিল। পুলিশকে তেমনটাই জানিয়েছে মৃতের পরিবার।

পুলিশ সূত্রে খবর, ভায়ন্দরের একটি আবাসনের ১৬ তলায় থাকত ওই কিশোর। মঙ্গলবার রাতে বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময় কিশোর শৌচাগারে গিয়ে সেখানকার জানলা থেকে নীচে ঝাঁপ দেয়। চুলের কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পরিবারের। তার দেহ আবাসনের নীচ থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Haircut Death News Accidental Death Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy