Advertisement
E-Paper

নাবালককে বিবস্ত্র করে প্রার্থনা করতে বাধ্য করা হল কর্নাটকে! ভাইরাল করা হল সেই ভিডিয়ো

কর্নাটকের কোপ্পাল গ্রামীণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের নাম— শরণাপ্পা, বীরুপানা গৌড়া এবং শরণাপ্পা তালাওয়ারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৬:৩০
নাবালককে বিবস্ত্র করে প্রার্থনা করতে বাধ্য করার অভিযোগ ।

নাবালককে বিবস্ত্র করে প্রার্থনা করতে বাধ্য করার অভিযোগ । —ফাইল ছবি

১৬ বছরের নাবালককে বিবস্ত্র করে প্রার্থনা করতে বাধ্য করার অভিযোগ উঠল কর্নাটকে। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ওই নাবালক নগ্ন অবস্থায় প্রার্থনা করার সময় তার ভিডিয়ো করেন অভিযুক্ত তিন জন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। দ্রুত ভাইরালও হয়ে যায় ভিডিয়োটি।

কর্নাটকের কোপ্পাল গ্রামীণ থানার পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের নাম— শরণাপ্পা, বীরুপানা গৌড়া এবং শরণাপ্পা তালাওয়ারা। সূত্রের খবর, অভিযুক্তরা নাবালককে জানান, সে যদি পোশাক না পরে প্রার্থনা করতে পারে, তা হলে তার বাবার সব ঋণ শোধ হয়ে যাবে। ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনার শেষে তার পরিবারের হাতে মোটা টাকাও আসবে বলে বোঝানো হয় তাকে। তিন জনের কথায় বিশ্বাস করে তাঁদের কথা মতো চলতে রাজি হয়ে যায় ছেলেটি।

এর পর ওই নাবালককে নিয়ে যাওয়া হয় একটি হোটেলের ঘরে। সেখানে বিবস্ত্র হয়ে সে প্রার্থনা করতে বসে। অভিযোগ, তখন তার ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়।

ছেলেটি যখন জানতে পারে, তার বিবস্ত্র অবস্থার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, সে আর দেরি করেনি। বাবা-মার সঙ্গে সোজা থানায় গিয়ে তিন জনের নামে অভিযোগ দায়ের করে সে। তার সঙ্গে কী কী হয়েছে, পুলিশের কাছে আদ্যোপান্ত সেই বিবরণও দেয়। তার বাবা-মা অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন।

Karnataka Prayer Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy