৯০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পাকিস্তানি রেঞ্জারদের হেফাজতে রয়েছেন বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) কনস্টেবল পূর্ণম কুমার সাউ। এর মধ্যে তিন বার পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে বৈঠকে (ফ্ল্যাগ মিটিং) বসেছে বিএসএফ। তবে রফাসূত্র এখনও অধরা। এই আবহে রিষড়া থেকে পঠানকোট যাচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। পঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ করেছিলেন পূর্ণম।
পহেলগাঁওয়ে গত মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। দুই দেশের টানাপড়েনের মধ্যেই বুধবার ভুল করে পঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করেন পূর্ণম। তাঁকে আটক করে পাক রেঞ্জার। তার পরে পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে তিন বার ‘ফ্ল্যাগ মিটিং’ করেছে বিএসএফ। যদিও তার পরেও রফাসূত্র মেলেনি। এমনিতে সীমান্তরক্ষীদের ভুল করে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার ঘটনা নতুন নয়। দুই তরফের বাহিনীর বৈঠকের পরে তাঁদের মুক্তিও দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনও পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক পূর্ণম।
এই ঘটনার পরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ। ওই জওয়ানকে ফেরানোর বিষয়ে সব রকমের চেষ্টা চলছে তাদের তরফে। পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে কমান্ডার স্তরে বৈঠক করার অনুরোধ জানিয়েছে বিএসএফ। সূত্রের খবর, শীঘ্রই বৈঠকে বসতে পারেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার স্তরের আধিকারিকেরা। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পরিস্থিতি নিয়ে অবহিত করেছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ চৌধরি।
আরও পড়ুন:
এ দিকে রিষড়ায় উদ্বিগ্ন পূর্ণমের পরিবার। তাঁর বাবা ভোলানাথ সাউ বার বার ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। পূর্ণমের স্ত্রী রজনী সাউ অন্তঃসত্ত্বা। তিনি পঠানকোট যাচ্ছেন। গত বুধবার টহলের সময়ে পূর্ণমের শরীর খারাপ লাগছিল। সে সময় তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসেছিলেন। তখনই পাকিস্তানি রেঞ্জারেরা তাঁকে আটক করে নিয়ে যান। অভিযোগ, ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন তিনি। তার পর থেকে আটক পূর্ণম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা