Advertisement
E-Paper

ফ্ল্যাট থেকে পর পর ৫০০ টাকার বান্ডিল নীচে ফেলা হচ্ছিল, শেষে টাকাভর্তি ব্যাগ! পঞ্জাবের বহুতলে ইডি হানায় হুলস্থুল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহুতলের একটি ফ্ল্যাটের জানলা দিয়ে ৫০০ টাকার একের পর এক বান্ডিল নীচে ছুড়ে ফেলা হচ্ছিল। কিছু বান্ডিল আবার খুলেও যায়। ফলে টাকা উড়ে উড়ে নীচে এসে পড়ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:০২
বহুতলের নীচে পড়ে থাকা টাকাভর্তি একটি ব্যাগ। ছবি: সংগৃহীত।

বহুতলের নীচে পড়ে থাকা টাকাভর্তি একটি ব্যাগ। ছবি: সংগৃহীত।

পঞ্জাবের মোহালিতে এক বহুতলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানায় হুলস্থুল পড়ে গেল। আর্থিক দুর্নীতির মামলায় ওই বহুতলে এক ইমারতি ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে আচমকা ওই বহুতলে অভিযানে যান তাঁরা। ইডির উপস্থিতি টের পেতেই ফ্ল্যাট থেকে নীচে টাকা ফেলতে শুরু করেন ওই ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহুতলের একটি ফ্ল্যাটের জানলা দিয়ে ৫০০ টাকার বান্ডিল একের পর এক নীচে ছুড়ে ফেলা হচ্ছিল। কিছু বান্ডিল আবার খুলেও যায়। ফলে টাকা উড়ে উড়ে নীচে এসে পড়ছিল। ফ্ল্যাট থেকে টাকা উড়ে এসে পড়ছে, এমন দৃশ্য দেখে স্থানীয়েরা স্তম্ভিত হয়ে যান। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, টাকার বান্ডিল তো ফেলাই হচ্ছিল, শেষে টাকাভর্তি একটি ব্যাগ নীচে ফেলা হয়। সেই ব্যাগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠছিল দীর্ঘ দিন ধরে। তার পরই বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে যায় ইডি। তদন্তকারীরা যেতেই টাকা সরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। কত টাকা সরানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা জানিয়েছেন, নগদ বেশ কিছু টাকা সরানো হয়েছে। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, ব্যবসায়ীর বেনামে অনেক সম্পত্তি রয়েছে। সেগুলির তল্লাশি চালানো হচ্ছে।

ED Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy