Advertisement
E-Paper

ওড়িশায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সিবিআই অফিসার! বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া, তোলাবাজির অভিযোগে ধৃত

সূত্রের খবর, এএসআই প্রশান্ত নিয়মিত ঘুষ নিতেন শেঠীর কাছ থেকে। আর তার পরিবর্তে বিভিন্ন তদন্তকারী এজেন্সিগুলির হাত থেকে রক্ষা করতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া এবং তোলাবাজির অভিযোগে সিবিআইয়ের হাতেই গ্রেফতার হলেন এক সিবিআই আধিকারিক। অভিযুক্তের নাম প্রশান্ত কুমার পাল্লেই। তিনি সিবিআইয়ের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। সারদা প্রসাদ শেঠী নামে মহনদী কোলফিল্ডস লিমিটেড সমস্থার এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা রুজু হয়েছে। সূত্রের খবর, এই দু’জন মিলে তোলাবাজির একটি সিন্ডিকেট চালাতেন।

শেঠীর বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন পরবিহণকারী সংস্থার থেকে টাকা তুলতেন। এ ছাড়াও মাত্রাতিরিক্ত কয়লা বহনে ছাড়পত্র দিতেন। কখনও উচ্চমানের কয়লাকে নিম্নমানের দেখিয়ে, কখনও আবার নিম্নমানের কয়লাকে উচ্চমানের শংসাপত্র দিয়ে সংশ্লিষ্ট পরিবহনকারী সংস্থারগুলির কাছ থেকে টাকা তুলতেন। আর এক কাজে তাঁকে সহযোগিতা করতেন এএসআই প্রশান্ত। তাঁকে ঘুষ দিয়ে এই দুর্নীতির চক্র চালাচ্ছিলেন শেঠী।

সূত্রের খবর, এএসআই প্রশান্ত নিয়মিত ঘুষ নিতেন শেঠীর কাছ থেকে। আর তার পরিবর্তে বিভিন্ন তদন্তকারী এজেন্সিগুলির হাত থেকে রক্ষা করতেন। শুধু তা-ই নয়, অভিযোগ, শেঠীকে নিজের এলাকাতেও বদলি করিয়ে আনার কাজে সহযোগিতা করেছিলেন এএসআই প্রশান্ত। এই সিন্ডিকেটের খবর গোপন সূত্রে পায় সিবিআই। তার পরই শেঠী এবং এএসআইকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে তারা। অবশেষে গ্রেফতার হন এএসআই।

Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy