শিশুবলি দেওয়ার অভিযোগে গণপিটুনিতে তান্ত্রিকের মৃত্যু হল। শোণিতপুর জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, রাঙাপাড়া এলাকার তরাজুলি চা বাগানের পাশে কয়েক দিন ধরে ঘাঁটি গেড়েছিল নানু মির্ধা নামে এক তান্ত্রিক। ছোট মন্দির গড়ে তন্ত্রসাধনা চালাচ্ছিল। অভিযোগ, আজ বাগানের ৮ নম্বর লাইনের এক চা শ্রমিকের ৬ বছরের ছেলে সনাতন দাসকে ঘরে নিয়ে যায় সে। সন্ধ্যায় তার খোঁজে পরিবারের লোক নানুর ঘরে গিয়ে দেখেন, সনাতলকে বলি দিয়ে দু’টুকরো করে মন্ত্র পড়ছে মির্ধা। উত্তেজিত জনতা নানুকে বেধড়ক মারধর করে। পুলিশ আসার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ দেহগুলি ময়না তদন্তে পাঠায়।