Advertisement
E-Paper

Congress: মূল্যবৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি কংগ্রেসের

সোমবার মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক রয়েছে লোকসভায়। রাজ্যসভায় বিতর্ক রয়েছে মঙ্গলবার। ১৮ জুলাই সংসদে অধিবেশন শুরু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ২৩:৩৯

ফাইল চিত্র।

দেশে মূল্যবৃদ্ধি চরমে। বেকারত্ব বাড়ছে। প্রতিবাদে ৫ আগস্ট রাজধানীর পথে নামছে কংগ্রেস। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে মিছিল করে যাবে কংগ্রেস। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে তাদের।

দলের কার্যকরী সমিতির সদস্য এবং শীর্ষ নেতারা ৫ আগস্ট প্রধানমন্ত্রী মোদির বাসভবন ঘেরাও করবেন। সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করে যাবেন দলের রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা। রাজ্যে রাজ্যে হবে ‘রাজভবন ঘেরাও’ কর্মসূচি। তাতে অংশ নেবেন রাজ্যের বিধায়ক এবং সাংসদরা।

সোমবার মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক রয়েছে লোকসভায়। রাজ্যসভায় বিতর্ক রয়েছে মঙ্গলবার। ১৮ জুলাই সংসদে অধিবেশন শুরু হয়েছে। সেদিন থেকেই এই মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা।

Congress PM Narendra Modi Inflation Unemployment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy