Advertisement
E-Paper

Covid-19: করোনার এক্সই রূপ ঢুকে পড়ল ভারতে, সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের চেয়ে বেশি!

হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৮:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারতে প্রথম সন্ধান মিলল করোনাভাইরাসের অতি সংক্রামক রূপ এক্সই-র। মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর নয়া রূপটি চিহ্নিত হয়েছে বলে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর এবং বৃহন্মুম্বই পুরসভা বুধবার জানিয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনাভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান ভাইরাস বিশেষজ্ঞদের একাংশের।

ভ্রম সংশোধন

এই সংবাদটি প্রথম প্রকাশের সময় শিরোনামে লেখা হয়েছিল 'করোনার এক্সই রূপ ঢুকে পড়ল ভারতে, সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের ১০ গুণ!' প্রকৃতপক্ষে এই তথ্যটি ঠিক নয়। সঠিক তথ্য হল, বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নতুন রূপটির সংক্রমণ ক্ষমতা ওমিক্রণের চেয়ে ১০ শতাংশ বেশি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

Coronavirus in India COVID-19 corona mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy