Advertisement
E-Paper

পুরীর রথে কি হাতির টান? চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

পুরীতে এ বার আদৌ কি হবে রথযাত্রা? রথের রশিতে কি পড়বে হাতির টান?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০২:২১
করোনা-বিধি মেনে রথযাত্রা কী ভাবে করা সম্ভব, এ নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবীন পট্টনায়কের সরকার। —ফাইল চিত্র।

করোনা-বিধি মেনে রথযাত্রা কী ভাবে করা সম্ভব, এ নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবীন পট্টনায়কের সরকার। —ফাইল চিত্র।

পুরীতে এ বছর যদি রথযাত্রা করতেই হয়, তবে যন্ত্রে বা হাতিদের দিয়ে, কিংবা তেমন কোনও বিকল্প পথে রথ টানার ব্যবস্থা করতে বলল ওড়িশা হাইকোর্ট। দু’টি জনস্বার্থ-আবেদনের উপরে রায় দিতে গিয়ে শনিবার এই পর্যবেক্ষণ জানিয়েছে প্রধান বিচারপতি মহম্মদ রফিক ও বিচারপতি বিশ্বজিৎ মোহান্তিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ। রথ ২৩ জুন। উল্টোরথ ১ জুলাই। কার্ফু জারি করেও সম্প্রতি স্নানযাত্রার সময়ে ভিড় ও গা-ঘেঁষাঘেঁষি ঠেকানো যায়নি।

আবেদনকারীরা চেয়েছিলেন, রথযাত্রায় করোনা সংক্রমণ রোখার কেন্দ্রীয় বিধি মানার জন্য রাজ্যকে লিখিত নির্দেশ দিক আদালত। কিন্তু আদালত লিখিত আদেশ না-দিয়ে পর্যবেক্ষণ বা পরামর্শ জানিয়েছে।

পুরীতে এ বার আদৌ কি হবে রথযাত্রা? রথের রশিতে কি পড়বে হাতির টান? কিংবা যন্ত্রযানের টানে এগোবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার ভারী তিনটি কাঠের রথ? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে এ দিন জানান, অতিমারির মধ্যে দূরত্ববিধি মানার বিষয়ে রাজ্য সরকার সজাগ রয়েছে। করোনা-বিধি মেনে রথযাত্রা কী ভাবে করা সম্ভব, এ নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবীন পট্টনায়কের সরকার।

আরও পড়ুন: কোভিড দেখিয়ে দিল সমানাধিকার বহু দূরের স্বপ্ন, মন্তব্য বম্বে হাইকোর্টের

আরও পড়ুন: আচমকা স্বাদ চলে যাওয়া, গন্ধ না পাওয়াও করোনার লক্ষণ, জানাল কেন্দ্র

Coronavirus in India Coronavirus Puri Rath Yatra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy