Advertisement
E-Paper

COVID in India: ফের চার লক্ষের দোরগোড়ায় পৌঁছল সক্রিয় রোগী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৫
দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা কমলেও ৪৫ হাজারের বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। গোটা অতিমারি পর্বে কোভিড দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৮৮ এবং মহারাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক মৃত্যু।

টানা এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াচ্ছে। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে ফের চার লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন।

Coronavirus in India COVID-19 Deaths Coronavirus Pandemic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy