Advertisement
E-Paper

COVID in India: এক লাফে ৩১ হাজারে নামল দেশের দৈনিক সংক্রমণ, লাগামছাড়া পরিস্থিতি মিজোরামে

গত দু’দিন আক্রান্তের সংখ্যা কমায় ফের কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় ১২ হাজার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৯
দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

অনেকটা কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩ জন।

আক্রান্তের পাশাপাশি কম রয়েছে দৈনিক মৃত্যুও। প্রায় ছ’মাস পর সোমবার তা ৩০০-র নীচে নেমেছে। মঙ্গলবার তা ২৯০। গোটা অতিমারি পর্বে করোনার জন্য দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের।

গত দু’দিন আক্রান্তের সংখ্যা কমায় ফের কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় ১২ হাজার। এর জেরে ফের চার লক্ষের নীচে নামল দেশের সক্রিয় রোগী। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন।

দেশের মধ্যে সবথেকে বেশি দৈনিক আক্রান্ত হচ্ছে কেরলে। যদিও আগের থেকে সংক্রমিতের সংখ্যা কিছুটা হলেও কমেছে সে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮৮ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৩ হাজার ৬২৬। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা এক হাজারের নীচে নেমেছে। কিন্তু মিজোরামের পরিস্থিতি দিনে দিনে লাগামছাড়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

Coronavirus in India COVID-19 Deaths Coronavirus Pandemic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy