Advertisement
E-Paper

Covid-19: আক্রান্ত নীতীশ, রাজনাথও! সংক্রমিত খ্যাতনামীরা কে কেমন আছেন এখন

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২১:৪৩
আক্রান্ত নীতীশ, রাজনাথও

আক্রান্ত নীতীশ, রাজনাথও

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বাড়াবা়ড়ি পর্যায়ে পৌঁছেছিল, এ বারও ঠিক একই রকম ছবি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে।

সোমবার করোনা আক্রান্ত হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই রয়েছেন তিনি। আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন রাজনাথ। বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন, ‘‘আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের বলব পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য বলব।’’

নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

covid 19 india Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy