Advertisement
E-Paper

Covid 19: বাড়ছে করোনার দাপট! দৈনিক সংক্রমণ পার ২০ হাজার, এক দিনে মৃত্যু ৩৮ জনের

এক দিনে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৮ জন। যা বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। সুস্থ হয়েছেন ১৬, ৪৮২ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ০৯:৪৬
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

দেশ জুড়ে আবারও শুরু হয়েছে করোনার আগ্রাসন। উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পার করল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৮ জন। যা বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। বুধবার এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ৯০৬।

Advertisement

যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫। কোভিডকে হারিয়ে এক দিনে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৮২ জন। এই মুহূর্তে মোট রোগীর সংখ্যা এক লক্ষ ৩৬ হাজার ৭৬। দৈনিক সংক্রমণের হার ৫.১০ শতাংশ। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

covid 19 india corona Covid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy