Advertisement
E-Paper

Covid Update India: আরও কমল দেশের দৈনিক সংক্রমণ, সামান্য বাড়ল সংক্রমণের হার

কোভিড বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার শনিবার ছিল ১৩.৩৯ শতাংশ। রবিবার তা বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১১:০৬
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

দেশে কোভিড গ্রাফের রেখা ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। গত তিন দিনের মতো রবিবারও সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে দু’লক্ষ ৩৪ হাজার।

মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার শনিবার ছিল ১৩.৩৯ শতাংশ। রবিবার তা বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৪০ শতাংশ। তবে দেশে সুস্থতার হার অল্প হলেও বেড়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ছিল ৯৩.৮৯ শতাংশ রবিবার তা বেড়ে হয়েছে ৯৪.২১ শতাংশ। কোভিডে দেশে মোট মৃতের সংখ্যা ৮৯৩।

গত ২৪ ঘণ্টায় কোভিডে ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্য ভাবে মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ ক্রমশ কমছে। তৃতীয় স্ফীতিতে এই রাজ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল। শনিবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী সে রাজ্য মোট সংক্রমণ ২৭ হাজার ৯৭১। এর মধ্যে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৮৫।

রাজধানী দিল্লিতে শনিবার চার হাজার ৪৮৩ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ৭.৪১শতাংশ। মৃত্যুর সংখ্যা ২৮।

অন্য দিকে কেরলে কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮১২ জন। মৃতের সংখ্যা ৮।

ইতিমধ্যেই দেশের ৭৫ শতাশ প্রাপ্তবয়স্কের করোনা টিকা নেওয়া সম্পূর্ণ হয়েছে। সংখ্যার হিসাবে ১৬৫ কোটি ৭০ হাজার টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

covid 19 india Daily Covid Bulletin Omicron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy