Advertisement
E-Paper

বিক্রমশীলা সেতুর স্তম্ভে ফাটল! বিপজ্জনক হয়ে উঠেছে বিহার ও সীমাঞ্চলের যোগাযোগকারী সাড়ে চার কিমির ‘লাইফলাইন’

গঙ্গার উপরে ৪.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতুকে বিহারের ‘লাইফলাইন’ বলা হয়। বিহারের উত্তর এবং দক্ষিণ অংশকে জুড়েছে এই সেতু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:২৪
বিক্রমশীলা সেতুর স্তম্ভে ফাটল। ছবি: সংগৃহীত।

বিক্রমশীলা সেতুর স্তম্ভে ফাটল। ছবি: সংগৃহীত।

বিহারে আবার সেতু বিড়ম্বনা। এ বার বিহারের সঙ্গে সীমাঞ্চলের যোগাযোগকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রমশীলা সেতুর স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়াল। কিন্তু ওই অবস্থাতেই সেতুর উপর দিয়ে অনবরত ছুটে চলেছে গাড়ি। স্তম্ভ যাতে ভেঙে না পড়ে, দু’পাশে ঠেকনা দিয়ে আরও দু’টি দেওয়াল তোলা হয়েছে। কিন্তু স্থানীয়দের আতঙ্ক, যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে।

গঙ্গার উপরে ৪.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতুকে বিহারের ‘লাইফলাইন’ বলা হয়। বিহারের উত্তর এবং দক্ষিণ অংশকে জুড়েছে এই সেতু। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, একটি নয়, তিনটি স্তম্ভতে ফাটল ধরেছে। সেই স্তম্ভগুলির যাতে আর কোনও ক্ষতি না হয়, তার জন্য চারপাশ দিয়ে দেওয়াল তুলেও রক্ষা হয়নি। সেগুলিতেও ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। বিহারে এর আগে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এমনকি নির্মীয়মাণ সেতুও ভেঙে পড়েছিল।

বিক্রিমশীলা সেতুর স্তম্ভে ফাটলরে ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আরও একটি বড় দুর্ঘটনার জন্য অপেক্ষা করছে প্রশাসন? ভাগলপুরের সঙ্গে নওগাছিয়ার সংযোগকারী এই সেতু দিয়ে প্রতি দিন প্রচুর মানুষ যাতায়াত করেন। শুধু তা-ই নয়, ছোট, বড় অনেক গাড়িও চলে। ঝাড়খণ্ড, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকেও এই সেতু হয়ে গাড়ি বিহারে ঢোকে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই সেতু নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে।

Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy