Advertisement
E-Paper

‘মনের বোঝা হালকা করতে চান?’ ছোট সমস্যা ২৫০, গুরুতর ৫০০! কাঁদলে বাড়াবেন কাঁধ, পড়বে ১০০০ টাকা

এই প্রস্তাবে কি কেউ রাজি হচ্ছেন? পৃথ্বীরাজের দাবি, অনেকেই আসছেন। তাঁদের কাছ থেকে সমস্যার ধরন অনুযায়ী টাকাও নিচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:৫৭
মুম্বইয়ের জুহু সৈকতে প্ল্যাকার্ড হাতে পৃথ্বীরাজ বোহরা। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের জুহু সৈকতে প্ল্যাকার্ড হাতে পৃথ্বীরাজ বোহরা। ছবি: সংগৃহীত।

কাজ, সংসার নিয়ে বেশির ভাগ মানুষই কোনও না কোনও সমস্যায় জর্জরিত। অনেকে আবার সেই কষ্ট বা সমস্যা কাউকে বলতে না পেরে মানসিক অবসাদেও ভুগতে থাকেন। সম্প্রতি মুম্বইয়ে এক যুবক অভিনব কৌশল অবলম্বন করলেন। সেখানকার জুহু সমুদ্রসৈকতে এক যুবককে সম্প্রতি দেখা গিয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

হিন্দি ভাষায় তাতে লেখা, ‘‘কেউ কি নিজের কষ্টের কথা শোনাতে চান? মনের বোঝা হালকা করতে চান? আমি শুনতে রাজি।’’ তবে বিনামূল্যে তিনি সেই কষ্টের কথা শুনতে রাজি নন বলেও সেই প্ল্যাকার্ডে লিখে দিয়েছেন। টাকার বিনিময়ে তিনি কষ্টের কথা শুনতে রাজি। কোন কষ্টের জন্য কত টাকা নেওয়া হবে, দামের সেই তালিকাও দিয়েছেন ওই যুবক।

যুবকের নাম পৃথ্বীরাজ বোহরা। তিনি এক জন সমাজমাধ্যম প্রভাবী। যে হারে চারপাশে মানসিক অবসাদ, মানসিক চাপের সমস্যায় ভুগতে থাকা লোকজনের সংখ্যা দিন দিন বাড়ছে, সেই পরিস্থিতির কথা বিবচেনা করেই সেই সমস্ত মানুষের মনের বোঝা কমানোর প্রস্তাব দিয়ে এগিয়ে এসেছেন বলে দাবি ওই যুবকের। তবে তাঁর এই ধরনের প্রস্তাব নিয়ে পক্ষে এবং বিপক্ষে আলোচনাও জোরালো হতে শুরু করেছে। তবে পৃথ্বীরাজ জানিয়েছেন, অন্যের মনের কষ্ট হালকা করতে তিনি ‘ফি’ নেবেন। ‘ফ্রি-তে’ শুনবেন না।

তিনি জানিয়েছেন, ছোটখাটো সমস্যা শোনার জন্য তিনি ২৫০ টাকা নেবেন। সমস্যা যদি গুরুতর হয়, তা হলে সেই টাকা দ্বিগুণ হবে। ওই ব্যক্তিকে তাঁকে দিতে হবে ৫০০ টাকা। আবার যে ব্যক্তি চাইবেন তাঁর কষ্ট শুনে তাঁর সঙ্গে বসে কাঁদবেন, তিনি কাঁধ বাড়িয়ে দেবেন। তবে তার জন্য দিতে হবে ১০০০ টাকা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, এই প্রস্তাবে কি কেউ রাজি হচ্ছেন? পৃথ্বীরাজের দাবি, অনেকেই আসছেন। তাঁদের কাছ থেকে সমস্যার ধরন অনুযায়ী টাকাও নিচ্ছেন তিনি।

Juhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy