Advertisement
E-Paper

শেষ তিন দিনে বৃদ্ধি প্রায় চার হাজার, মহারাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

প্রথম ঢেউয়ের মতো করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়েও দেশের মধ্যে সবথেকে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে। ফের সেখানে বাড়ছে দৈনিক সংক্রমণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১১:৩৪
করোনা আক্রান্তের চিকিৎসা।

করোনা আক্রান্তের চিকিৎসা। ছবি—এএফপি।

ফের বাড়ছে মহারাষ্ট্রের দৈনিক কোভিড সংক্রমণ। গত কয়েকদিন ১০ হাজারের নীচে নেমে গেলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, তা আবার ১০ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও সে রাজ্যে থাকছে ৫০০-র বেশি।

প্রথম ঢেউয়ের মতো করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়েও দেশের মধ্যে সবথেকে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে-র প্রথম সপ্তাহ অবধি সে রাজ্যে দৈনিক আক্রান্ত রোজই ৬০ হাজার ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা ৪০ হাজারের নীচে নামতে শুরু করে। এর পর থেকে সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে কমতে শুরু করে সে রাজ্যে। জুনের মাঝামাঝি নাগাদ তা ১০ হাজারের নীচে নামে। এর পর থেকে ১০ হাজারের নীচেই ঘোরাফেরা করছিল।

মঙ্গলবার সে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২৭০, বুধবার ৮ হাজার ৪৭০। এবং বৃহস্পতিবার তা দাঁড়ায় ১০ হাজার ৬৬তে। গত তিনদিন ধরে এ ভাবেই আক্রান্তের সংখ্যা বেড়েছে সে রাজ্যে। ইতিমধ্যেই সে রাজ্যের রত্নাগিরি এবং জলগাঁও জেলাতে করোনাভাইরাসের ডেলটা প্লাস প্রজাতির খোঁজ মিলেছে। যা নতুন করে বাড়িয়েছে উদ্বেগ।

maharashtra Coronavirus in India Coronavirus Pandemic COVID-19 cases
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy