Advertisement
E-Paper

বিয়েবাড়িতে খাবারের প্লেট হাতে নেওয়ায় দলিত যুবককে মারধর! অভিযোগ উত্তরপ্রদেশে

দলিত যুবককে মারধরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮
দলিত যুবককে মারধরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে।

দলিত যুবককে মারধরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে। প্রতীকী ছবি।

বিয়েবাড়িতে খাবারের প্লেটে হাত দেওয়ায় এক দলিত যুবককে মারধর করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোন্ডার ওয়াজিরগঞ্জ এলাকায়। এই ঘটনায় গত শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

গত শুক্রবার গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন লাল্লা নামে ১৮ বছর বয়সি এক যুবক। সন্দীপ পান্ডে নামে এক যুবকের বাড়িতে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাবার খাওয়ার জন্য নিজেই প্লেট হাতে তুলে নিয়েছিলেন লাল্লা। অভিযোগ, এ কারণেই সন্দীপ ও তাঁর ভাইয়েরা মিলে লাল্লাকে মারধর করেন। ভাইকে বাঁচাতে গেলে আক্রান্ত হন লাল্লার দাদা সত্যপালও। তাঁদের বাইকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

শনিবার গোটা বিষয়টি দলিত যুবকের পরিবার গ্রামের প্রধানকে জানায়। এ কথা জানতে পারার পরই সন্দীপ ও তাঁর ভাইরা লাল্লার বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ। আবার লাল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

লাল্লার অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।

Crime Dalit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy