Advertisement
E-Paper

Yogi Adityanath: যোগী আদিত্যনাথকে পুলিশের হেল্পলাইন নম্বরে প্রাণনাশের হুমকি! অধরা অভিযুক্ত

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৪:২৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। হোয়াটসঅ্যাপ বার্তায় হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহিদ নামে এক যুবক এই হুমকি দিয়েছেন। বোমা ছুড়ে মারবেন বলে হুমকি দিয়েছেন ওই যুবক। সুশান্ত গল্ফ সিটি পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

Yogi Adityanath Uttar Pradesh police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy