Advertisement
E-Paper

Delhi Rain: ৪৬ বছরে রেকর্ড বৃষ্টি দিল্লিতে, বিমানবন্দর ভাসছে, আরও বর্ষণের সতর্কতা রাজধানীতে

মৌসম ভবন জানিয়েছে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার ফলে আরও জল জমতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৪:২২
জল জমেছে দিল্লি বিমানবন্দরে

জল জমেছে দিল্লি বিমানবন্দরে ছবি: টুইটার থেকে।

দিল্লিতে রেকর্ড বৃষ্টির জেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে জল ঢুকল। বিমানবন্দরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, ৪৬ বছরে রেকর্ড বার্ষিক বৃষ্টি হয়েছে দিল্লিতে। আগামী দিনেও ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সংবাদ সংস্থা এএনআই দিল্লি বিমানবন্দরের জল জমার ছবি প্রকাশ করেছে নেটমাধ্যমে। খারাপ আবহাওয়ার জন্য ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান। বিমানসংস্থাগুলি যাত্রীদের নির্দেশ দিয়েছে, বিমান ধরতে আসার আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট থেকে খবর নিতে।

মৌসম ভবনের তরফে শনিবার জানানো হয়েছে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার ফলে আরও জল জমতে পারে। প্রশাসনকে আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। খুব প্রয়োজন ছা়ড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বার হতে নিষেধ করেছে মৌসম ভবন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৪৮.৯ মিলিমিটার। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে ১১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। চলতি বছর ইতিমধ্যেই ১১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন।

Rain fall Indira Gandhi International Airport flood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy