Advertisement
E-Paper

সংক্রমণ নিয়ন্ত্রণে, সোমবার থেকে দিল্লিতে শুরু ‘আনলক-পর্ব’, ঘোষণা কেজরীবালের

লকডাউন বিধি মেনে চলার জন্যই দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার জন্য রাজধানীর দু’কোটি মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৪:৩৬
দিল্লিতে লকডাউন।

দিল্লিতে লকডাউন।

আগামী সোমবার থেকে ‘আনলক-পর্ব’ শুরু হচ্ছে দিল্লিতে। শুক্রবার জানালেন অরবিন্দ কেজরীবাল। লকডাউন বিধি মেনে চলার জন্যই দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার জন্য রাজধানীর দু’কোটি মানুষকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেজরীবাল বলেন, ‘‘এ বার সব কিছুই খুলে দেওয়া জরুরি। না-হলে অনাহারে মরতে হবে মানুষকে।’’ তিনি ঘোষণা করেন, ‘‘সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলিকে কাজ শুরু করা যাবে।’’

দিল্লির মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিগত কয়েকদিন যাবৎ রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সংক্রমণ হারও ৫ শতাংশের নীচে। লকডাউন করেই কোভিডের দ্বিতীয় ঝড় আটকানো সম্ভব হয়েছে। এও জানিয়েছিলেন, দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেভাবে অক্সিজেন-সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের জন্য হাহাকার দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যে কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

arvind kejriwal Delhi unlockdown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy