Advertisement
E-Paper

Viral: অটুট বন্ধন! হাসপাতালে অসুস্থ স্ত্রীর চুল আঁচড়ে দিচ্ছেন বৃদ্ধ, মন ছুঁয়ে যাবে ভিডিয়ো

অনেকে বলছেন, ‘দৈনন্দিন সম্পর্কের টানাপড়েন আবহে এমন দৃশ্য সত্যিই মূল্যবান।’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৮:১৬
বৃদ্ধ দম্পতির এই দৃশ্য ভাইরাল হয়েছে। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

বৃদ্ধ দম্পতির এই দৃশ্য ভাইরাল হয়েছে। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

ব্যস্ত দুনিয়ায় সম্পর্কের টানাপড়েন যেখানে অনেক প্রকট হয়ে ধরা দিচ্ছে প্রতি মুহূর্তে, এমন এক আবহে এক বৃদ্ধ দম্পতির ভালবাসার অটুট বন্ধন সকলের মন জিতে নিয়েছে।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন এক অসুস্থ বৃদ্ধা। যত্নসহকারে চুল আঁচড়ে দিচ্ছেন তাঁর স্বামী। আর এই ভিডিয়োই মন কাড়ছে নেটাগরিকদের।

অনেকে বলছেন, ‘দৈনন্দিন সম্পর্কের টানাপড়েন আবহে এমন দৃশ্য সত্যিই মূল্যবান।’ কেউ আবার বলেছেন, ‘বৃদ্ধ বয়সেও এমন অটুট বন্ধন সত্যিই অনেক শিক্ষা দিয়ে যায় আমাদের।’

আরভিসিজেইনস্টা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি ২০ লক্ষ বার দেখা হয়েছে। এক ইনস্টা গ্রাহক আবার লিখেছেন, ‘এমনটাই আমরা চাই। একেই সত্যিকারের ভালবাসা বলে।’ তবে ভিডিয়োটি কোন হাসপাতালের তা জানা যায়নি।

Elderly Couple Hospital Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy