কাশ্মীরে হত্যালীলার ঘটনা নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসল ভারত। আমেরিকা, রাশিয়া ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৃহস্পতিবার ওই বৈঠকে বসে বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিনের কূটনীতিকও। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন থাকা কানাডার প্রতিনিধিও বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আধিকারিক সূত্রে খবর, অন্তত ২০টি দেশের কূটনীতিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাওঁয়ে যে নির্মম ভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা, সেই বিষয়টি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে সবসময় ‘জ়িরো টলারেন্স’ (কোনও রেয়াত নয়) নীতিতে এগিয়ে চলছে, তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। বস্তুত, কাশ্মীরে হত্যাকাণ্ডের দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ওই হামলায় পাকিস্তান থেকে আসা কয়েক জন জঙ্গি জড়িত রয়েছে বলেও সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ। এই পরিস্থিতিতে কাশ্মীরের হত্যাকাণ্ড ঘিরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটতে শুরু করেছে।
বুধবার নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে ভারত সরকার। স্থগিত করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি। অটারী সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধও করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১মে-র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। নয়াদিল্লিতে পাকিস্তানের দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে ভারত। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এর পরেই বৃহস্পতিবার দুপুরে পাল্টা একগুচ্ছ পদক্ষেপ করে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়ানসংস্থার বিমানের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারতের সঙ্গে সব বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। বিবৃতিতে পাকিস্তানের দাবি, শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকারও তাদের রয়েছে। এই দ্বিপাক্ষিক উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে আলোচনা করল বিদেশ মন্ত্রক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা