পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল, তা এ বার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সীমাও। পাশাপাশি, বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, কোনওমতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ করেছিল মোদী সরকার। এ বার প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিলেরও ঘোষণা করা হল।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। পাশাপাশি, ভারতীয়দেরও কিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় জানিয়েছে, যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।
মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পরের দিন, বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টেনেছে নয়াদিল্লি। কড়া কিছু সিদ্ধান্তও নিয়েছে। এক, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। দুই, অটারী-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তিন, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ছাড়তে হবে। চার, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একই ভাবে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে। ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। পাঁচ, ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এ বার বিদেশ মন্ত্রক আরও কড়া পদক্ষেপ করল। এর আগে জানিয়েছিল, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বার পাকিস্তানিদের দেওয়া সব রকম ভিসা বাতিলের ঘোষণা করল বিদেশ মন্ত্রক। সময়সীমাও বেঁধে দিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা