Advertisement
E-Paper

নির্বাচনী বিধি ‘লঙ্ঘন’ করে হাওড়ায় মাতৃশক্তি প্রকল্পের ফর্ম পূরণ বিজেপির! কমিশনের দ্বারস্থ তৃণমূল

মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা, এমনই প্রতিশ্রুতি দিয়ে চলছে ফর্ম পূরণের কাজ। শাসকদলের অভিযোগ এইভাবে মহিলা ভোটারদের প্রভাবিত করতে চাইছে বিজেপি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০২:৩৪
মাতৃশক্তির ফর্ম হাতে এক মহিলা।

মাতৃশক্তির ফর্ম হাতে এক মহিলা। —নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হাওড়া। নির্বাচনী বিধি ভেঙে মাতৃ শক্তির কার্ডের ফর্ম পূরণ করাচ্ছে বিজেপি, এমনই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ শাসকদল তৃণমূলের।

অভিযোগ, মধ্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে শিবির করে এই ফর্ম পূরণের কাজ করছে বিরোধী দল। আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা, এমনই প্রতিশ্রুতি দিয়ে চলছে ফর্ম পূরণের কাজ। শাসকদলের অভিযোগ এইভাবে মহিলা ভোটারদের প্রভাবিত করতে চাইছে বিজেপি।

এই ফর্ম পূরণের শিবিরে ভিড় করছেন অসংখ্য মহিলা। তাঁদের মধ্যে অনেকেরই দাবি বিরোধী দল বিজেপি একদম ঠিক কাজ করছে। নির্বাচন বিধি জারি হওয়ার পর কোনও রাজনৈতিক দল কী ভাবে এমন কাজ করতে পারে সেই নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফ্লাইং স্কোয়াডের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছোন। পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে শাসকদল।

Advertisement
Howrah TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy